News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়া থানা থেকে দানবাক্স চুরির অভিযোগ, মেলাঘরে জনতার হাতে ধৃত বহিঃরাজ্যের যুবক
Image

সোনামুড়া থানা থেকে দানবাক্স চুরির অভিযোগ, মেলাঘরে জনতার হাতে ধৃত বহিঃরাজ্যের যুবক

সোনামুড়া, ১০ জুলাই: সোনামুড়া থানার ভেতর থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশু মনশ্রীর চিকিৎসার জন্য রাখা দানবাক্স চুরির অভিযোগে এক বহিঃরাজ্যের যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

জানা গেছে, বিরল রোগে আক্রান্ত দুই বছরের শিশু মনশ্রীর চিকিৎসার জন্য রাজ্যের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের উদ্যোগে অর্থ সংগ্রহ করা হচ্ছে। সেই উদ্দেশ্যে সোনামুড়া থানাতেও একটি দানবাক্স রাখা হয়েছিল, যেখানে চিকিৎসার জন্য বিভিন্ন ব্যক্তি অনুদান প্রদান করছিলেন।

অভিযোগ, এক বহিঃরাজ্যের যুবক থানার ভেতরে থাকা ওই দানবাক্সটি চুরি করে পালিয়ে যায়। তবে চুরির পর বেশিদূর যেতে পারেনি সে। মেলাঘরের রাজঘাট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা যুবকটিকে আটক করেন। পরে তার কাছ থেকে দানবাক্সটি উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চিকিৎসার জন্য সাধারণ মানুষের অনুদানে গঠিত দানবাক্স চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Releated Posts

গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে মাছ চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: বনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য রাজ্য সরকার বিভিন্ন…

ByByReshmi Debnath Jul 11, 2026

গাড়িতে তুলে গরু চুরির অভিযোগ, ধর্মনগরের কৃষ্ণপুরে স্থানীয়দের হাতে আটক কয়েকজন সন্দেহভাজন

ধর্মনগর, ১০ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমায় গরু চুরির ঘটনায় নতুন কৌশল অবলম্বনের অভিযোগ উঠেছে। গাড়িতে করে রাস্তার পাশ…

ByByReshmi Debnath Jul 11, 2026

রাজ্য সরকার চেষ্টা করে যাচ্ছে উন্নত চিকিৎসার জন্য রাজ্যের মানুষের যেন বহিরাজ্যে যেতে না হয়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে বৃহত্তর অংশের জনসাধারণের স্বার্থে স্বাস্থ্য পরিষেবা সহ সমস্ত…

ByByReshmi Debnath Jul 11, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-এর সমাপ্তি:  এক লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং ব্যবসা পরিচালনার সহজীকরণের লক্ষ্যে আয়োজিত দু’দিনব্যাপী ‘ডেস্টিনেশন…

ByByReshmi Debnath Jul 11, 2026

ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১০ জুলাই: ভোটার তালিকার প্রস্তাবিত বিশেষ নিবিড় সংশোধন  প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা…

ByByReshmi Debnath Jul 11, 2026

রাজ্যে জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ নাগরিকের আভা অ্যাকাউন্ট খোলা হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুলাই:  আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের মিশন স্টিয়ারিং গ্রুপের তৃতীয় সভা আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার…

ByByReshmi Debnath Jul 11, 2026

আগামী ১৪ ও ১৫  জুলাই আবারো জিবিপি হাসপাতালে দুটি কিডনি ট্রান্সপ্ল্যান্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: মুখ্যমন্ত্রী প্রফেসর(ডাঃ)মানিক সাহার আন্তরিক প্রচেষ্টায় আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে সপ্তম…

ByByReshmi Debnath Jul 11, 2026

স্মার্ট মিটার বন্ধসহ ৮ দফা দাবিতে বামুটিয়া বিদ্যুৎ দপ্তরে কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১০ জুলাই : স্মার্ট মিটার স্থাপন বন্ধ, বিদ্যুৎ বেসরকারিকরণ বিল প্রত্যাহার এবং বর্ধিত বিদ্যুৎ মাশুল বাতিলসহ ৮…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

ধর্মনগর এফসিআই গোডাউন ঘিরে দুর্নীতির অভিযোগ, সরকারি চাল পাচারের আশঙ্কা

ধর্মনগর, ১০ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর এফসিআই গোডাউনকে ঘিরে সরকারি খাদ্যশস্যের অপব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগ, রেশন ব্যবস্থার মাধ্যমে…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

Leave a Reply

Scroll to Top