News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রায় দেড় মাস পর খুলল ত্রিপুরাসুন্দরী মন্দিরের ১৭টি প্রণামী বাক্স, কড়া নিরাপত্তায় শুরু গণনা
Image

প্রায় দেড় মাস পর খুলল ত্রিপুরাসুন্দরী মন্দিরের ১৭টি প্রণামী বাক্স, কড়া নিরাপত্তায় শুরু গণনা

উদয়পুর, ৭ জুলাই: প্রায় এক মাস কুড়ি দিন পর মঙ্গলবার সকালে ঐতিহাসিক মাতাবাড়ি ত্রিপুরাসুন্দরী মন্দিরের ১৭টি প্রণামী বাক্স ও সিন্দুক খোলা হয়। কড়া নিরাপত্তা ও প্রশাসনিক তত্ত্বাবধানে মন্দির প্রাঙ্গণে প্রণামীর অর্থ গণনার কাজ শুরু হয়, যা সন্ধ্যা পর্যন্ত চলার কথা।

গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৭ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়। নির্ধারিত নিয়ম মেনেই প্রতিটি প্রণামী বাক্স খুলে অর্থ গণনার কাজ পরিচালিত হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত ১৮ মে প্রণামী বাক্স খোলার সময় মন্দিরে মোট ২০ লক্ষ ৫২ হাজার টাকারও বেশি অর্থ এবং বিদেশি মুদ্রা পাওয়া গিয়েছিল। এবারও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ও বিদেশি মুদ্রা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেলেও, গণনাকারী দলের সদস্যদের প্রাথমিক অনুমান, আগেরবারের তুলনায় সংগ্রহের পরিমাণ কিছুটা কম হতে পারে।

এবারও প্রণামী বাক্সে বিদেশি মুদ্রা পাওয়া যাওয়ায় আন্তর্জাতিক পর্যটক ও বিদেশি ভক্তদের মধ্যেও মাতাবাড়ি ত্রিপুরাসুন্দরী মন্দিরের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গণনার দায়িত্বে থাকা ডেপুটি কালেক্টর চন্দ্রশেখর চট্টোপাধ্যায় জানান, নির্ধারিত বিধি মেনেই অর্থ গণনার কাজ চলছে এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে তা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রণামী বাক্স খোলাকে ঘিরে ভক্তদের মধ্যেও উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়।

Releated Posts

প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ আগস্ট: জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির ফলে রাস্তার জল…

ByByReshmi Debnath Aug 23, 2026

সোনামুড়ায় ধান কেনা নিয়ে উত্তেজনা, ৫ শতাংশ ধান বাদ দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ কৃষক

সোনামুড়া, ২৩ আগস্ট: সরকারি উদ্যোগে ধান কেনাকে কেন্দ্র করে সোনামুড়া এগ্রি মার্কেটে উত্তেজনা ছড়ায়। ধানের গুণমান যাচাইয়ের পর…

ByByReshmi Debnath Aug 23, 2026

চারিপাড়া থেকে কুখ্যাত চোর আটক, চুরি যাওয়া সামগ্রী উদ্ধার

আগরতলা, ২৩ আগস্ট: রাজধানী সংলগ্ন চারিপাড়া এলাকা থেকে এক কুখ্যাত চোরকে আটক করেছে আমতলী থানার পুলিশ। ধৃতের নাম…

ByByReshmi Debnath Aug 23, 2026

অবরোধের চাপে অবশেষে কাজ শুরু, কৈলাসহরের ডাকবাংলা-রাঙ্গাউটি সড়ক সংস্কারে উদ্যোগ

কৈলাসহর, ২৩ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারের কাজ অবশেষে…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top