News Flash

Image

স্কুটি দুর্ঘটনায় প্রাণ গেল ব্যক্তির, শোক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী মহকুমার আভাংছড়া এডিসি ভিলেজ এলাকায় স্কুটি দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে গুরুতর আহত অবস্থায় রতিমোহন ত্রিপুরাকে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। তবে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল। পরিবারের সদস্যদের দাবি, সোমবার রাতে আভাংছড়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে টি আর-০৮-বি-৬১৭২ নম্বরের স্কুটি নিয়ে মায়াজয়পাড়ায় নিজের বাড়িতে ফিরছিলেন রতিমোহন ত্রিপুরা। পথে বৃষ্টির কারণে রাস্তা কাদায় পিচ্ছিল হয়ে থাকায় স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। মঙ্গলবার জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকার রাস্তার বেহাল অবস্থার কারণে দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিধানসভা এলাকার রাস্তার উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকাবাসীর একাংশ।

জানা গেছে, রতিমোহন ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির (বিজেপি)-র একজন সক্রিয় কর্মী ছিলেন। তাঁর মৃত্যুর পর ৩৮ জোলাইবাড়ী মণ্ডল বিজেপির উদ্যোগে মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

রতিমোহন ত্রিপুরার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ আগস্ট: জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির ফলে রাস্তার জল…

ByByReshmi Debnath Aug 23, 2026

সোনামুড়ায় ধান কেনা নিয়ে উত্তেজনা, ৫ শতাংশ ধান বাদ দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ কৃষক

সোনামুড়া, ২৩ আগস্ট: সরকারি উদ্যোগে ধান কেনাকে কেন্দ্র করে সোনামুড়া এগ্রি মার্কেটে উত্তেজনা ছড়ায়। ধানের গুণমান যাচাইয়ের পর…

ByByReshmi Debnath Aug 23, 2026

চারিপাড়া থেকে কুখ্যাত চোর আটক, চুরি যাওয়া সামগ্রী উদ্ধার

আগরতলা, ২৩ আগস্ট: রাজধানী সংলগ্ন চারিপাড়া এলাকা থেকে এক কুখ্যাত চোরকে আটক করেছে আমতলী থানার পুলিশ। ধৃতের নাম…

ByByReshmi Debnath Aug 23, 2026

অবরোধের চাপে অবশেষে কাজ শুরু, কৈলাসহরের ডাকবাংলা-রাঙ্গাউটি সড়ক সংস্কারে উদ্যোগ

কৈলাসহর, ২৩ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারের কাজ অবশেষে…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top