News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এক মাস ধরে সার্ভার বিকল, সেকেরকোট দারোগাবাড়ি বিদ্যুৎ নিগম অফিসে বিল জমা দিতে এসে চরম ভোগান্তিতে গ্রাহকরা
Image

এক মাস ধরে সার্ভার বিকল, সেকেরকোট দারোগাবাড়ি বিদ্যুৎ নিগম অফিসে বিল জমা দিতে এসে চরম ভোগান্তিতে গ্রাহকরা

আগরতলা, ৬ জুলাই: সেকেরকোট দারোগাবাড়ি এলাকায় অবস্থিত বিদ্যুৎ নিগমের বিল সংগ্রহ কেন্দ্রে গত এক মাস ধরে সার্ভার বিকল থাকায় চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ গ্রাহকরা। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। অভিযোগ, বিষয়টি জানানো হলেও বিদ্যুৎ নিগমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছেন।

জানা গেছে, গত এক মাস ধরে এই অফিসে বিদ্যুৎ বিল জমা দিতে এলে কাউন্টারে কর্মরত কর্মীরা গ্রাহকদের জানিয়ে দিচ্ছেন যে সার্ভার অচল থাকায় বিল গ্রহণ করা সম্ভব নয়। ফলে প্রতিদিন সকাল থেকে বহু গ্রাহক ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন।
সোমবারও একই চিত্র ধরা পড়ে। ক্ষুব্ধ গ্রাহকরা সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে অভিযোগ করেন, প্রতিদিন সকাল ১০টা থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও বিল জমা দিতে পারছেন না। উপরন্তু, সমস্যার সমাধান চেয়ে জানতে চাইলে অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তাদের বিদ্যুৎ নিগমের হেড অফিসে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছেন।

গ্রাহকদের অভিযোগ, এক মাস ধরে একই সমস্যা চললেও তা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে সাধারণ মানুষকে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে এবং সময়েরও অপচয় হচ্ছে।
ক্ষুব্ধ গ্রাহকদের দাবি, রাজ্য বিদ্যুৎ নিগম অবিলম্বে সার্ভার সমস্যার স্থায়ী সমাধান করে বিল সংগ্রহের স্বাভাবিক ব্যবস্থা চালু করুক, যাতে সাধারণ মানুষকে আর দুর্ভোগ পোহাতে না হয়।

Releated Posts

উদয়পুরে আর কে পুর ও মহিলা থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন…

ByByReshmi Debnath Aug 21, 2026

হেরোইন উদ্ধারের অভিযোগে কাঁকড়াবন পুলিশের অভিযান, আটক তিন যুবক

উদয়পুর, ২১ আগস্ট: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধারের দাবিতে তিন যুবককে আটক করেছে কাঁকড়াবন থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিধানসভা অধিবেশন ঘিরে সরব জিতেন্দ্র চৌধুরী, আইনশৃঙ্খলা ও কর্মসংস্থান নিয়ে সরকারের সমালোচনা

আগরতলা, ২১ আগস্ট: আসন্ন বিধানসভা অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা, নারী নির্যাতন, কর্মসংস্থান এবং পিআরটিসি-সহ একাধিক…

ByByReshmi Debnath Aug 21, 2026

ত্রিপুরা বিজেপি-তে সাংগঠনিক রদবদল: ১০ জেলায় দায়িত্ব দেওয়া হলো নতুন প্রভারীদের

আগরতলা, ২১ আগস্ট: রাজ্য বিজেপির গঠনে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল শাসক দল বিজেপি। রাজ্যের ১০টি সাংগঠনিক জেলায় নতুন…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top