News Flash

  • Home
  • Uncategorized
  • বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
Image

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দিনের আলো ফুরোলেই প্রায় প্রতিদিনই হাতির হানার আশঙ্কায় রাত জেগে পাহারা দিতে হচ্ছে প্রায় ৭০টি পরিবারকে। নিজেদের ঘরেও নিরাপদ বোধ করছেন না তারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ চোখে পড়েনি। বনদপ্তর বিভিন্ন সময়ে সাময়িক ব্যবস্থা নিলেও বাস্তবে পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। ফলে প্রতিনিয়ত প্রাণের ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে এলাকাবাসীকে।

বাসিন্দাদের দাবি, বন্য হাতির আক্রমণে ইতিমধ্যেই বহু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়েছে বিস্তীর্ণ কৃষিজমির ফসল। শুধু তাই নয়, অতীতে একাধিক মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে। তারপরও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপের অভাব নিয়ে বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

কৃষ্ণপুর ও আশপাশের অধিকাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। কিন্তু মাঠে ফসল ফলার আগেই বন্য হাতির হামলায় মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে মাসের পর মাসের পরিশ্রম। এতে বহু কৃষক আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। কেউ কেউ বাধ্য হয়ে কৃষিকাজ ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন।

এলাকাবাসীর দাবি, মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে বনদপ্তর এবং প্রশাসন যেন অবিলম্বে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করে। দীর্ঘদিনের এই সমস্যার দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Scroll to Top