News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরীক্ষার আগে এসএসটি বইয়ের অপেক্ষায় পড়ুয়ারা
Image

পরীক্ষার আগে এসএসটি বইয়ের অপেক্ষায় পড়ুয়ারা

আগরতলা, ৬ জুলাই: পরীক্ষার আর মাত্র সাত দিন বাকি। অথচ এখনও হাতে পৌঁছায়নি সামাজিক বিজ্ঞান (এসএসটি) বিষয়ের পাঠ্যবই। এই পরিস্থিতিতে চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে সিবিএসই বোর্ড পরিচালিত চড়িলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী বিদ্যা জ্যোতি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রছাত্রীরা।

পড়ুয়াদের অভিযোগ, আগামী ১৩ জুলাই থেকে তাদের প্রথম পর্যায়ের মূল্যায়ন (পিরিয়ডিক অ্যাসেসমেন্ট-১) শুরু হতে চলেছে। কিন্তু এখনও পর্যন্ত এনসিইআরটি থেকে এসএসটি বিষয়ের পাঠ্যবই সরবরাহ করা হয়নি। ফলে পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে তারা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে।

বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিদ্যালয়ের অধ্যক্ষ মণিময় ভৌমিক। তিনি জানান, বিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বই এসে পৌঁছায়নি। এতে ছাত্রছাত্রীদের পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হচ্ছে।

নবম শ্রেণির পড়ুয়ারাও জানিয়েছে, বই ছাড়া পরীক্ষার প্রস্তুতি নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তারা অবিলম্বে এনসিইআরটির কাছে এসএসটি বিষয়ের পাঠ্যবই সরবরাহের দাবি জানিয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে পারে।

অভিভাবকরাও দ্রুত সমস্যার সমাধান করে পরীক্ষার আগেই পাঠ্যবই পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Releated Posts

উদয়পুরে আর কে পুর ও মহিলা থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন…

ByByReshmi Debnath Aug 21, 2026

হেরোইন উদ্ধারের অভিযোগে কাঁকড়াবন পুলিশের অভিযান, আটক তিন যুবক

উদয়পুর, ২১ আগস্ট: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধারের দাবিতে তিন যুবককে আটক করেছে কাঁকড়াবন থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিধানসভা অধিবেশন ঘিরে সরব জিতেন্দ্র চৌধুরী, আইনশৃঙ্খলা ও কর্মসংস্থান নিয়ে সরকারের সমালোচনা

আগরতলা, ২১ আগস্ট: আসন্ন বিধানসভা অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা, নারী নির্যাতন, কর্মসংস্থান এবং পিআরটিসি-সহ একাধিক…

ByByReshmi Debnath Aug 21, 2026

ত্রিপুরা বিজেপি-তে সাংগঠনিক রদবদল: ১০ জেলায় দায়িত্ব দেওয়া হলো নতুন প্রভারীদের

আগরতলা, ২১ আগস্ট: রাজ্য বিজেপির গঠনে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল শাসক দল বিজেপি। রাজ্যের ১০টি সাংগঠনিক জেলায় নতুন…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top