News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অমরপুরে ছিনতাইয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই পুলিশের সাফল্য, সোনার চেইন উদ্ধার; গ্রেফতার দুই
Image

অমরপুরে ছিনতাইয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই পুলিশের সাফল্য, সোনার চেইন উদ্ধার; গ্রেফতার দুই

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ জুলাই: অমরপুর-উদয়পুর সড়কে মহিলার সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় দ্রুত সাফল্য পেল অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত এক ছিনতাইকারীকে গ্রেফতার করার পাশাপাশি ছিনতাই হওয়া সোনার চেইন উদ্ধার করেছে। একইসঙ্গে চোরাই সোনা কেনার অভিযোগে আরও এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত পরশু অমরপুর-উদয়পুর সড়কের গান্ধারী এলাকায় টোটোযোগে যাওয়ার সময় এক মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে পালিয়ে যায় এক যুবক। ঘটনার পর ভুক্তভোগী প্রথমে মহারানী ফাঁড়িতে অভিযোগ জানান। পরে বিষয়টি অমরপুর বীরগঞ্জ থানায় জানানো হলে পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তে নেমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বীরগঞ্জ থানার পুলিশ এবং সংশ্লিষ্ট আধিকারিকদের তৎপরতায় উদয়পুরের তুলামুড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে কিছু নগদ অর্থ উদ্ধার করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করে যে, ছিনতাই করা সোনার চেইনটি সে তুলামুড়া এলাকার এক ব্যক্তির কাছে প্রায় ১ লক্ষ ২৭ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিল। এরপর পুলিশ ওই ব্যক্তিকেও গ্রেফতার করে এবং তার কাছ থেকে ছিনতাই হওয়া সোনার চেইন উদ্ধার করে।

দুই অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কোনো ছিনতাইচক্র বা অপরাধী গোষ্ঠী জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
অমরপুর-উদয়পুর সড়কে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া সোনার চেইন উদ্ধার হওয়ায় পুলিশের এই সাফল্যকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

————-

Releated Posts

উদয়পুর রেলস্টেশন থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ জুলাই: রবিবার নিয়মিত তল্লাশি অভিযানের সময় উদয়পুর রেলস্টেশন থেকে প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার…

ByByReshmi Debnath Jul 6, 2026

সিনিয়র শিক্ষকদের টেট থেকে অব্যাহতির দাবিতে আগরতলায় শিক্ষক মিছিল, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ৫ জুলাই: সিনিয়র শিক্ষকদের টেট পরীক্ষার বাধ্যবাধকতা থেকে সম্পূর্ণ অব্যাহতির দাবিতে আগরতলায় শিক্ষক সংগঠনগুলির উদ্যোগে রবিবার এক যৌথ…

ByByReshmi Debnath Jul 5, 2026

খোয়াইয়ে রুটিন তল্লাশিতে চল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার, অটোচালক আটক

খোয়াই, ৫ জুলাই:  খোয়াই থানার পুলিশের নিয়মিত তল্লাশি অভিযানে বড়সড় সাফল্য মিলেছে। রুটিন চেকিং চলাকালীন একটি ব্যাটারিচালিত অটো…

ByByReshmi Debnath Jul 5, 2026

লালজুরি চেকপোস্টে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ, আটক গাড়ি;কালোবাজারি মূল্য প্রায় ৩ লক্ষ টাকা

আগরতলা, ৫ জুলাই: গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ত্রিপুরার লালজুরি চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের সিগারেট উদ্ধার…

ByByReshmi Debnath Jul 5, 2026

রেল ব্রিজ নির্মাণের দাবিতে তেলিয়ামুড়ায় রেল অবরোধে থমকে ট্রেন চলাচল, স্টেশনে কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ৫ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ওয়াকশিমলম এলাকায় ব্রিজ নির্মাণের দাবিতে স্থানীয় বাসিন্দাদের রেলপথ অবরোধের জেরে রবিবার দীর্ঘ সময়ের…

ByByReshmi Debnath Jul 5, 2026

নন্দননগর স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রায় ২০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি

নন্দননগর স্কুল সংলগ্ন এলাকায় শনিবার  রাতের কোনো এক সময়ে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে…

ByByReshmi Debnath Jul 5, 2026

নাবালিকা নিখোঁজের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ, মেয়েকে উদ্ধারের দাবিতে সংবাদমাধ্যমের দ্বারস্থ পরিবার

আগরতলা, ৫ জুলাই: দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া থানাধীন স্বদেশনগর এলাকায় এক নাবালিকা নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Jul 5, 2026

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানশ্রীর পাশে সাংসদ রাজীব ভট্টাচার্য, দিলেন আর্থিক সহায়তা

আগরতলা, ৫ জুলাই: দীর্ঘদিন ধরে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রাজ্যের কন্যা মানশ্রী দেবনাথের চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ…

ByByReshmi Debnath Jul 5, 2026

সরকারি হাসপাতালের ওষুধ সরবরাহ খতিয়ে দেখতে আচমকা গোপন পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: সরকারি হাসপাতালের ডিসপেন্সারিতে ওষুধ সরবরাহে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে…

ByByNews Desk Jul 4, 2026

Leave a Reply

Scroll to Top