News Flash

  • Home
  • দেশ
  • মন্দিরের বাইরে গুলি করে খুন সম্পত্তি ব্যবসায়ীকে, ব্যবসায়িক দ্বন্দ্ব ও জমি-বিবাদের দিক খতিয়ে দেখছে পুলিশ
Image

মন্দিরের বাইরে গুলি করে খুন সম্পত্তি ব্যবসায়ীকে, ব্যবসায়িক দ্বন্দ্ব ও জমি-বিবাদের দিক খতিয়ে দেখছে পুলিশ

পাটনা, ৪ জুলাই (আইএএনএস): বিহারের মুজফ্ফরপুর জেলায় শনিবার সকালে এক সম্পত্তি ব্যবসায়ী ও বই বিক্রেতাকে মন্দিরের বাইরে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা বা জমি-সংক্রান্ত বিরোধের জেরেই এই খুন হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম শ্যাম কুমার কুশওয়াহা ওরফে শ্যাম সুন্দর প্রসাদ। তিনি বইয়ের ব্যবসার পাশাপাশি সম্পত্তি কেনাবেচার কাজও করতেন। ঘটনাটি ঘটেছে সিওয়াইপট্টি থানার অন্তর্গত ডেরা চক এলাকায়।

প্রতিদিনের মতো শনিবার সকালেও শ্যাম কুমার কুশওয়াহা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেই সময় মোটরসাইকেলে এসে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে কাছ থেকে পরপর গুলি চালায় বলে অভিযোগ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি চালানোর পর অস্ত্র প্রদর্শন করে দুষ্কৃতীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শ্যাম কুমার।

স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত মুজফ্ফরপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (এসকেএমসিএইচ) নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সেখান থেকে তিনটি ব্যবহৃত কার্তুজ উদ্ধার হয়েছে। পরিবারের দাবি, শ্যাম কুমারের শরীরে দুটি গুলি লেগেছিল।

দুষ্কৃতীদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার ক্রম পুনর্গঠনেরও চেষ্টা চালাচ্ছে তদন্তকারী দল।

ঘটনাস্থল পরিদর্শনের পর পূর্ব-১ মহকুমার ডিএসপি অলয় বৎস জানান, প্রাথমিক তদন্তে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা বা জমি-সংক্রান্ত বিবাদের সূত্র মিলেছে। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্যাম কুমার এলাকায় পরিচিত ব্যবসায়ী ছিলেন। বইয়ের দোকান পরিচালনার পাশাপাশি এক প্রাক্তন গ্রাম প্রধানের (মুখিয়া) সঙ্গে যৌথভাবে সম্পত্তি ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।

পুলিশ জানিয়েছে, প্রযুক্তিগত তথ্য, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সূত্রের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

শুধু শিরোনামে থাকার জন্যই এসব: রাহুলের ধর্নাকে কটাক্ষ নাড্ডার

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার ডেপুটি কমিশনার অব পুলিশের দফতরের সামনে ধর্নায় বসে ছাত্রের অভিযোগের…

ByBySandeep Biswas Aug 21, 2026

পেলেট গান কাণ্ডে উত্তেজনা, পার্লামেন্ট স্ট্রিট থানায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২১ আগস্ট (আইএএনএস): দিল্লির যন্তর মন্তরে গত ২০ জুলাই ছাত্রদের বিক্ষোভ চলাকালীন পুলিশি পেলেট গান ব্যবহারের অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

বৃন্দাবনে নির্মীয়মাণ শপিং মলে শাটারিং ভেঙে মৃত ৩, আহত ১

নয়াদিল্লি, ২১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের বৃন্দাবনের রুক্মিণী বিহারে একটি নির্মীয়মাণ বাণিজ্যিক মলে শাটারিং ভেঙে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

কেন্দ্রের অনুমতি না মেলায় মার্কিন সফর বাতিল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির

হায়দরাবাদ, ২১ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় সরকারের অনুমতি না মেলায় আমেরিকা সফর বাতিল করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডি।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top