News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীর্ঘ প্রতীক্ষার অবসান, পশ্চিম খিলপাড়ায় বেহাল রাস্তার সংস্কার কাজ শুরু
Image

দীর্ঘ প্রতীক্ষার অবসান, পশ্চিম খিলপাড়ায় বেহাল রাস্তার সংস্কার কাজ শুরু

আগরতলা, ৩ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড এলাকার রাস্তার সংস্কার কাজ অবশেষে শুরু হয়েছে। দীর্ঘ সময় ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়া এই রাস্তায় বিশেষ করে বর্ষাকালে চরম দুর্ভোগে পড়তে হতো স্থানীয় বাসিন্দাদের। কাদা ও নর্দমার জল মাড়িয়েই প্রতিদিন যাতায়াত করতে বাধ্য হতেন এলাকাবাসী।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ও একাধিক অনুরোধের পর পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিমন মিয়া মিদ্ধা এবং এলাকার বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের উদ্যোগে সংশ্লিষ্ট দপ্তর রাস্তার সংস্কার কাজ শুরু করে।

রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিমন মিয়া মিদ্ধা এবং বিধায়ক প্রণজিৎ সিংহ রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। তাঁদের আশা, রাস্তার কাজ দ্রুত সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং এলাকাবাসীর যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।

Releated Posts

মেলাঘরে নাবালিকা নির্যাতন: অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব হিন্দু নাগরিক সমাজ

আগরতলা, ৩ জুলাই : মেলাঘর থানাধীন তেলকাজলা এলাকায় এক নাবালিকাকে নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

পানীয় জল প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ডিডব্লিউএস দপ্তরে কংগ্রেসের স্মারকলিপি

আগরতলা, ৩ জুলাই: রাজ্যের পানীয় জল সরবরাহ ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে জনস্বাস্থ্য ও পানীয় জল…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

মাতাবাড়িতে ‘ত্রিপুরাসুন্দরী সিদ্ধপীঠ গুরুকুল’-এর শিলান্যাস, সনাতন শিক্ষা ও সংস্কৃতি বিকাশে নতুন উদ্যোগ

উদয়পুর, ৩ জুলাই: মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণে কল্যাণ সাগরের পূর্ব পাড়ে তিন দিনব্যাপী পূজা ও পার্বণের মধ্য দিয়ে শুক্রবার…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক

আগরতলা, ৩ জুলাই: আসন্ন ভোটার তালিকায় বিশেষ নিবিড়  সংশোধন  অর্থাৎ এসআইআর কর্মসূচিকে সামনে রেখে স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের…

ByByReshmi Debnath Jul 3, 2026

মারধর করে ২ লক্ষ টাকা ছিনতাই, পূর্ব থানার পুলিশের জালে দুই অভিযুক্ত, উদ্ধার ১ লক্ষ ৩৫ হাজার টাকা

আগরতলা, ৩ জুলাই: আগরতলায় মারধর করে ২ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় দ্রুত পদক্ষেপ করে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে…

ByByReshmi Debnath Jul 3, 2026

ত্রিপুরার কন্যা মানশ্রীর চিকিৎসায় সাহায্যের আবেদন সমাজসেবী হুসেন মনসুরি

আগরতলা, ৩ জুলাই: স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি নামক বিরল  রোগে আক্রান্ত ত্রিপুরার ছোট্ট শিশু মানশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য সমাজের…

ByByReshmi Debnath Jul 3, 2026

মলয়নগর বাইপাস সংলগ্ন এলাকায় ট্রান্সফরমারে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল দমকল

আগরতলা, ৩ জুলাই: আগরতলার মলয়নগর বাইপাস সংলগ্ন এলাকায় একটি বিদ্যুৎ ট্রান্সফরমারে হঠাৎ আগুন লেগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Jul 3, 2026

সাবরুমে গড়ে উঠছে আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন কেন্দ্র, স্বাস্থ্য পরিকাঠামোয় বড় পদক্ষেপ ত্রিপুরা সরকারের

আগরতলা, ৩ জুলাই: ত্রিপুরায় ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। দক্ষিণ ত্রিপুরার সাবরুমে…

ByByReshmi Debnath Jul 3, 2026

হাজরাপাড়া সিনিয়র বেসিক স্কুলে অব্যবস্থার অভিযোগ, মিড-ডে মিল ও পাঠদান নিয়ে উঠল একাধিক প্রশ্ন

তেলিয়ামুড়া, ২ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী এলাকার প্রত্যন্ত কাকড়াছড়ায় অবস্থিত হাজরাপাড়া সিনিয়র বেসিক স্কুলে শিক্ষা ব্যবস্থা, শিক্ষক উপস্থিতি…

ByByReshmi Debnath Jul 3, 2026

Leave a Reply

Scroll to Top