News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাবরুমে গড়ে উঠছে আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন কেন্দ্র, স্বাস্থ্য পরিকাঠামোয় বড় পদক্ষেপ ত্রিপুরা সরকারের
Image

সাবরুমে গড়ে উঠছে আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন কেন্দ্র, স্বাস্থ্য পরিকাঠামোয় বড় পদক্ষেপ ত্রিপুরা সরকারের

আগরতলা, ৩ জুলাই: ত্রিপুরায় ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। দক্ষিণ ত্রিপুরার সাবরুমে অবস্থিত সমন্বিত আয়ুষ হাসপাতাল চত্বরে একটি আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এই প্রকল্পের মাস্টার প্ল্যান বাস্তবায়ন নিয়ে বৃহস্পতিবার আগরতলার গুর্খাবস্তিতে স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরের অধীন ব্রাঞ্চ অফিসার (আয়ুর্বেদ) দপ্তরে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ব্রাঞ্চ অফিসার (আয়ুর্বেদ) ডা. গৌরীশঙ্কর ভৌমিক। উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ কমিটির সদস্য এবং আমন্ত্রিত বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বৈঠকে প্রস্তাবিত উৎপাদন কেন্দ্রের বিভিন্ন কারিগরি, প্রশাসনিক ও নীতিগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং দ্রুত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়।

সরকারি সূত্রের মতে, এই আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন কেন্দ্র চালু হলে রাজ্যে মানসম্পন্ন আয়ুর্বেদিক ওষুধ উৎপাদনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি বাইরের রাজ্যের ওপর নির্ভরতা কমবে এবং ভেষজ চিকিৎসায় আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ এগোবে ত্রিপুরা। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ঔষধি গাছের চাষে উৎসাহ বৃদ্ধি এবং রাজ্যের আয়ুষ খাতের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

Releated Posts

শিক্ষক সংকটে কাঞ্চনবাড়িতে ছাত্র-অভিভাবকদের পথ অবরোধ, স্কুলের গেটে তালা

আগরতলা, ২০ আগস্ট: তীব্র শিক্ষক সংকটের অভিযোগে বৃহস্পতিবার সকালে উত্তপ্ত হয়ে উঠল কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি ধনসিংহ চৌধুরী ইংলিশ…

ByByReshmi Debnath Aug 20, 2026

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাড়ি পুড়ে ছাই

কৈলাসহর, ২০ আগস্ট: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসত ঘর। কৈলাসহর গৌরনগর ব্লকের ধলিয়ারকান্দি গ্রামের বাসিন্দা বিধান চৌধুরীর…

ByByReshmi Debnath Aug 20, 2026

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top