News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি পণ্যবাহী ট্রেনে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক এক                        
Image

২৪ ঘন্টার ব্যবধানে দুইটি পণ্যবাহী ট্রেনে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক এক                        

আগরতলা, ২ জুলাই: জিরানিয়া রেল স্টেশনে প্রচুর পরিমাণে মাদক উদ্ধারের এবার আগরতলা রেল স্টেশনে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি পণ্যবাহী ট্রেনে নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত হয়েছে। ট্রেনে মাদক পাচারের চেষ্টা আপাতত ভেস্তে গেছে। কিন্তু, দীর্ঘ পথ পারি দিয়ে আগরতলায় মাদক দ্রব্য আসা গভীর চিন্তার বিষয় বলেই মনে করা হচ্ছে।

নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে আগরতলা রেলস্টেশনে বিহার থেকে আসা পণ্যবাহী ট্রেন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কোডিন-ভিত্তিক কফ সিরাপ উদ্ধার করেছে অসম রাইফেলস এবং রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। অভিযানে মোট ৫৫,৬২৬ বোতল কোডিন-ভিত্তিক কফ সিরাপ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১.২৭ কোটি টাকা।

অসম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া কফ সিরাপগুলি রেলওয়ে পার্সেল ভ্যানে সাধারণ পণ্যের চালান হিসেবে গত ২৫ জুন তারিখে কাটিহার থেকে আগরতলার উদ্দেশ্যে বুক করা হয়েছিল। পার্সেল ভ্যানটি ৩০ জুন আগরতলা রেলস্টেশনে পৌঁছায় এবং পরে আনলোডিংয়ের জন্য লাইন নম্বর ১৩-এ রাখা হয়।

ডিআরআই-এর আগরতলা আঞ্চলিক ইউনিটের কাছে আগে থেকেই নির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে ১ জুলাই ডিআরআই, রেলওয়ে প্রোটেকশন ফোর্স, এসআইবি, আরপিএসএফ, আসাম রাইফেলস এবং রেল কর্তৃপক্ষের যৌথ অভিযানে পার্সেল ভ্যানটি তল্লাশি করা হয়।

ওই ঘটনায় ৩৪ বছর বয়সী সুব্রত দেব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আগরতলার বিকে এন্টারপ্রাইজের ম্যানেজার এবং চালানটি গ্রহণ করতে রেলস্টেশনে এসেছিলেন বলে তদন্তকারীরা জানিয়েছেন। ধৃতের বাড়ি খোয়াই জেলার কল্যাণপুর থানার অন্তর্গত বাথাখা গ্রামে। ডিআরআই সূত্রে আরও জানা গেছে, রেলের নথি অনুযায়ী এই চালানটি কাটিহার থেকে চন্দন বর্মন নামে এক প্রেরক আগরতলার উদ্দেশ্যে বুক করেছিলেন।

উদ্ধার হওয়া সমস্ত কফ সিরাপ পরবর্তী তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিআরআই, আগরতলার হাতে তুলে দেওয়া হয়েছে। অসম রাইফেলস জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলে মাদক পাচার ও অন্যান্য অবৈধ কার্যকলাপ রুখতে তারা বদ্ধপরিকর। চোরাচালান চক্র ভেঙে দিতে এবং অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন তদন্তকারী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, ২৪ ঘন্টার ব্যবধানে বৃহস্পতিবার রাতে আগরতলা রেল স্টেশনে একটি পণ্যবাহী ট্রেনে ত্রিপুরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং জিআরপি-র যৌথ অভিযানে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়েছে। ওই মাদক দ্রব্য ট্রেন থেকে নামানোর কাজ চলছে। সংবাদ লেখা পর্যন্ত মাদক ভর্তি ৩৬টি ড্রাম ট্রেন থেকে নামানো হয়েছে। আরও ড্রাম নামানোর কাজ চলছে। 

Releated Posts

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top