News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অযোধ্যার রাম মন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবি প্রদেশ কংগ্রেসের
Image

অযোধ্যার রাম মন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩০ জুন: অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স ও তহবিল থেকে প্রায় ৭.৭৫ কোটি টাকা তছরুপ ও আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্কের আবহে মঙ্গলবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে প্রদেশ কংগ্রেস।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য ও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

এদিন সুদীপ রায় বর্মন বলেন, অযোধ্যার রাম মন্দির সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন। তিনি দাবি করেন, বিষয়টির তদন্ত সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হওয়া উচিত এবং অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা অভিযোগ করেন, ত্রিপুরা সুন্দরী মন্দিরের নির্মাণ কাজেও অনিয়ম হয়েছে। তাঁর দাবি, রাজ্যের বিজেপি সরকার ধর্মের আড়ালে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। তিনি এই বিষয়ে রাজ্যবাসীকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান। আশীষ কুমার সাহা আরও জানান, এই ইস্যুকে সামনে রেখে প্রদেশ কংগ্রেস আগামী দিনে রাজ্যজুড়ে গণআন্দোলন গড়ে তুলবে।

উল্লেখ্য, অযোধ্যার রাম মন্দিরের তহবিল সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে চূড়ান্তভাবে কোনও দায় স্বীকার করা হয়নি এবং বিষয়টি এখনও অভিযোগের পর্যায়েই রয়েছে।

Releated Posts

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

ধর্মনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

ধর্মনগর, ১৫ আগস্ট: দেশের অন্যান্য স্থানের সঙ্গে তাল মিলিয়ে ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

মন্ত্রী বিকাশ দেববর্মার সরকারি বাসভবনে মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

আগরতলা, ১৫ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তিতে দেশজুড়ে যখন জাতীয় পতাকার গর্ব ও দেশাত্মবোধের আবেগ, তখন সেই আবহেরই প্রতিফলন…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top