News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত দুই কলেজ পড়ুয়া, একজনকে জিবিপি হাসপাতালে রেফার
Image

পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত দুই কলেজ পড়ুয়া, একজনকে জিবিপি হাসপাতালে রেফার

খোয়াই, ৩০ জুন: পরীক্ষা দিতে যাওয়ার পথে পথদুর্ঘটনার কবলে পড়লেন দুই কলেজ পড়ুয়া। মঙ্গলবার সকালে খোয়াই মহকুমার চেবরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে।

জানা গেছে, ঘিলাতলি বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা অর্কদীপ সাহা ও হৃদয় রায় মোটরসাইকেলে করে খোয়াইয়ের দশরথ দেব মেমোরিয়াল কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। পথে চেবরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কাছে হঠাৎ একটি কুকুর মোটরসাইকেলের সামনে চলে আসে। দুর্ঘটনা এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এতে দুই ছাত্রই গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চেবরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। এ সময় পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী খোয়াই যাওয়ার পথে দুর্ঘটনাটি দেখতে পেয়ে আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়া এবং চিকিৎসার ব্যবস্থা করতে সার্বিক সহযোগিতা করেন।

চিকিৎসকরা আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অর্কদীপ সাহার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করেন। অপর আহত হৃদয় রায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

কুমারঘাটে রাস্তার পাশ থেকে যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

কুমারঘাট, ৩০ জুন: ঊনকোটি জেলার কুমারঘাটে রাস্তার পাশ থেকে এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 1, 2026

বিশ্রামগঞ্জের মিষ্টির দোকানে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ, পরিবেশ উন্নত করার নির্দেশ প্রশাসনের

বিশ্রামগঞ্জ, ৩০ জুন: বিশ্রামগঞ্জ বাজারের পরিচিত মিষ্টির দোকান ‘মাতৃভাণ্ডার’-এ স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না থাকার অভিযোগে দোকান কর্তৃপক্ষকে সতর্ক করল…

ByByReshmi Debnath Jul 1, 2026

অযোধ্যার রাম মন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩০ জুন: অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স ও তহবিল থেকে প্রায় ৭.৭৫ কোটি টাকা তছরুপ ও আর্থিক অনিয়মের অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 1, 2026

ত্রিপুরায় প্রস্তাবিত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অগ্রগতি খতিয়ে দেখলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন: ত্রিপুরায় প্রস্তাবিত নতুন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পরিকাঠামো ও সামগ্রিক অগ্রগতি খতিয়ে দেখতে গত…

ByByReshmi Debnath Jul 1, 2026

তপশিলি জাতি কল্যাণ প্রকল্প বাস্তবায়নে রাজ্যের সেরা গোমতী জেলা

উদয়পুর, ৩০ জুন: ত্রিপুরা সরকারের তপশিলি জাতি (এসসি) কল্যাণ দপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়ন ও কার্যকর তদারকির…

ByByReshmi Debnath Jul 1, 2026

বিশ্রামগঞ্জ বাজারে জাতীয় সড়ক সংলগ্ন অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কড়া পদক্ষেপ, ৫ দিনের সময়সীমা, নোটিশ পেলেন ৬৭ ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,৩০ জুন: মঙ্গলবার দুপুরে বিশ্রামগঞ্জ বাজার এলাকায় জেলা প্রশাসন ও বিশালগড় মহকুমা প্রশাসনের যৌথ পরিদর্শনকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 1, 2026

পানীয় জলের দাবিতে ইচাই লালছড়ায় পথ অবরোধ, আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ

ধর্মনগর, ৩০ জুন: দীর্ঘদিনের পানীয় জলের সংকটের প্রতিবাদে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার ইচাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Jun 30, 2026

শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অর্থহীন:  মরাছড়া দ্বাদশ বিদ্যালয়ে ক্লাস বয়কট, সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ

মরাছড়া, ৩০ জুন: রসায়ন বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পিএমশ্রী মরাছড়া দ্বাদশ বিদ্যালয়ে।…

ByByReshmi Debnath Jun 30, 2026

বিশেষ লোক আদালতের সমস্যা সমাধান সমারোহেও মেলেনি সমাধান, হতাশ এসএসএ শিক্ষক-কর্মচারীরা

আগরতলা, ৩০ জুন: সর্ব শিক্ষা অভিযানের (এসএসএ) শিক্ষক-কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে আয়োজিত বিশেষ লোক আদালতের সমস্যা সমাধান সমারোহ থেকেও কোনও…

ByByReshmi Debnath Jun 30, 2026

Leave a Reply

Scroll to Top