News Flash

Image

বামুটিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত ৬

আগরতলা, ৩০ জুন: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছে। ওই দূর্ঘটনায় বামুটিয়া ব্লক এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আজ সকালে দ্রুতগতির একটি বোলেরো গাড়ি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। বামুটিয়া ব্লক অফিসের সামনে সংঘটিত এই দুর্ঘটনায় অটোর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ও এক যাত্রী গাড়ির ভেতরে আটকে পড়েন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনার পর দীর্ঘ সময় পর্যন্ত দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর বোলেরোর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। বেপরোয়া গাড়ি চালানো এবং প্রশাসনিক গাফিলতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top