News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ বৈঠক অনুষ্ঠিত, উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা
Image

পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ বৈঠক অনুষ্ঠিত, উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা

আগরতলা, ৩০ জুন: পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ বৈঠক মঙ্গলবার আগরতলার সোনার তরী রাজ্য অতিথিশালায় অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, পঞ্চায়েত স্তরের সমস্যা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়, বিধায়িকা অন্তরা দেব সরকার, বিধায়িকা মীনা রাণী সরকার, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তপন কুমার দাস, জেলা পরিষদের সদস্য এবং বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকরা।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিংকু রায় জানান, জেলা পরিষদের পূর্ববর্তী সাধারণ বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলির বাস্তবায়নের অগ্রগতি এদিন পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি পঞ্চায়েত স্তরে চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, জনপরিষেবা এবং স্থানীয় সমস্যাগুলি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, বৈঠকে জনপ্রতিনিধিদের উত্থাপিত বিভিন্ন দাবি, সমস্যা ও উন্নয়নমূলক প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়গুলির দ্রুত সমাধান এবং উন্নয়নমূলক কাজের গতি আরও বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এ ধরনের নিয়মিত পর্যালোচনা বৈঠকের মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ তার সুফল পাবেন।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top