News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনপুর বাজারে মহকুমা প্রশাসনের আকস্মিক অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য
Image

কাঞ্চনপুর বাজারে মহকুমা প্রশাসনের আকস্মিক অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য

আগরতলা, ৩০ জুন : সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কঠোর পদক্ষেপ হিসেবে কাঞ্চনপুর বাজারে আকস্মিক অভিযান চালাল মহকুমা প্রশাসন। মহকুমা শাসক আশীষ কুমার বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন মহকুমার দুই ডিসিএম, খাদ্য দপ্তরের আধিকারিক এবং পুলিশ বাহিনীর সদস্যরা।

অভিযান চলাকালীন বাজারের একাধিক দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সমস্ত মেয়াদোত্তীর্ণ সামগ্রী প্রশাসনের উপস্থিতিতেই তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

এছাড়াও সংশ্লিষ্ট দোকানদারদের কড়াভাবে সতর্ক করে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে কোনো দোকানে মেয়াদোত্তীর্ণ বা অনিরাপদ খাদ্যসামগ্রী বিক্রির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা শাসক আশীষ কুমার বিশ্বাস বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে প্রশাসন কোনো ধরনের আপস করবে না। বাজারে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রি বন্ধ করতে আগামী দিনেও এ ধরনের আকস্মিক অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

Releated Posts

খুমুলুঙে দেশভাগের বেদনা স্মরণ ও ‘হর ঘর তিরঙ্গা’ র‍্যালি

আগরতলা, ১৪ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তির আবহে দেশজুড়ে যখন তিরঙ্গার আবেগ, তখন স্বাধীনতার ইতিহাসের বেদনাময় অধ্যায় দেশভাগের স্মৃতিও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

বেহাল রাজনগর-পিত্রা সড়ক, ঝুঁকি নিয়ে যাতায়াত সাধারণ মানুষের

আগরতলা, ১৬ আগস্ট : বাগমা বিধানসভা কেন্দ্রের রাজনগর থেকে পিত্রা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে ১৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, আটক এক

ধর্মনগর, ১৬ আগস্ট: ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজবাড়ী এলাকার…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তির বাজারে বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি

শান্তির বাজার, ১৪ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে শান্তির বাজারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি। শান্তির…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top