News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেহাল সড়কে নাজেহাল জনজীবন, সরকারি উদ্যোগ না মেলায় নিজের অর্থে রাস্তার গর্ত ভরাট করলেন ই-রিকশা চালক
Image

বেহাল সড়কে নাজেহাল জনজীবন, সরকারি উদ্যোগ না মেলায় নিজের অর্থে রাস্তার গর্ত ভরাট করলেন ই-রিকশা চালক

আগরতলা, ৩০ জুন : রাজ্যের উন্নয়ন নিয়ে নেতা-মন্ত্রীদের একের পর এক বক্তব্য ও দাবি শোনা গেলেও বাস্তব চিত্র যেন ভিন্ন কথা বলছে। কুমারঘাট মহকুমার ফটিকরায়–কুমারঘাট প্রধান সড়কের বিদ্যাসাগর সেতু সংলগ্ন অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও যানবাহনের চালকরা।

স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে রাস্তার এই বেহাল অবস্থার কথা সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও এখন পর্যন্ত কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই এই সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন পথচারী ও যানবাহন চালকরা।

এমন পরিস্থিতিতে সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় ই-রিকশা চালক জয়দ্বীপ ঘোষ। তিনি নিজের অর্থ ও শ্রম ব্যয় করে রাস্তার গর্তে মাটি ও খোয়া ফেলে সাময়িকভাবে চলাচলের উপযোগী করার উদ্যোগ নেন।

এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে প্রশংসার পাশাপাশি ক্ষোভও প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, একজন সাধারণ শ্রমজীবী মানুষ যদি নিজের অর্থ ব্যয় করে সরকারি রাস্তা মেরামত করতে বাধ্য হন, তাহলে উন্নয়নের দাবির বাস্তবতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে।

স্থানীয়দের দাবি, দ্রুত এই সড়কের স্থায়ী সংস্কারের উদ্যোগ গ্রহণ করুক সংশ্লিষ্ট দপ্তর। পাশাপাশি উন্নয়ন যেন শুধু বক্তৃতা বা প্রচারে সীমাবদ্ধ না থেকে বাস্তব ক্ষেত্রেও দৃশ্যমান হয়, সেই প্রত্যাশাই করেছেন এলাকাবাসী।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top