News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আগামীকাল কেন্দ্রীয় সচিবদের বৈঠক, ‘ইজ অব লিভিং’ ও ‘ইজ অব ডুয়িং বিজনেস’-এ সংস্কারে জোর
Image

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আগামীকাল কেন্দ্রীয় সচিবদের বৈঠক, ‘ইজ অব লিভিং’ ও ‘ইজ অব ডুয়িং বিজনেস’-এ সংস্কারে জোর

অভিজিৎ রায় চৌধুরী

নয়াদিল্লি, ২৯ জুন : দেশের প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর, স্বনির্ভর এবং জনবান্ধব করে তুলতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)-এর সেবা তীর্থে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে ‘ইজ অব লিভিং’ এবং ‘ইজ অব ডুয়িং বিজনেস’ আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি স্বনির্ভরতা এবং প্রশাসনিক সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সচিবদের কাছ থেকে পরামর্শও নেবেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিবালয় সচিবদের এক বা একাধিক নির্ধারিত বিষয়ে তাঁদের মতামত ও প্রস্তাব উপস্থাপনের আহ্বান জানিয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, উপস্থাপনার সময় সচিবদের মূলত দুটি বিষয়ে গুরুত্ব দিতে হবে ‘আমি কী করেছি’ এবং ‘আমি কী করতে পারি’। এছাড়া দ্বিতীয় পর্যায়ে ‘অন্যরা কী করতে পারে’ এই বিষয়েও প্রশাসনিক উন্নয়ন এবং জনসেবা আরও কার্যকর করার লক্ষ্যে পরামর্শ দেওয়া যাবে।

প্রতিটি বিষয়ে বক্তব্য রাখার জন্য সর্বোচ্চ তিন মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। কোনও সচিব একটি বিষয়ে বক্তব্য রাখার পর সময় থাকলে তাঁকে অন্য বিষয়েও মতামত জানানোর সুযোগ দেওয়া হতে পারে।

এই বৈঠকে জ্যেষ্ঠ আমলারা তাঁদের বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ তুলে ধরবেন, প্রশাসনিক কাজে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলি চিহ্নিত করবেন এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, ব্যবসা পরিচালনার সুবিধা এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপের প্রস্তাব দেবেন বলে আশা করা হচ্ছে।

Releated Posts

আয়ুষ্মান সারথি হোয়াটসঅ্যাপ চ্যাটবট ও ইউনিফায়েড ড্রাগ রেজিস্ট্রি চালু করলেন জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস বাংলা): কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ (জে.পি.) নাড্ডা সোমবার স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, স্বচ্ছ ও…

ByByNews Desk Jun 29, 2026

আবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন মল্লিকার্জুন খাড়গে, বললেন ‘সরকারকে জবাবদিহির আওতায় রাখার লড়াই চলবে’

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): কর্নাটক থেকে পুনর্নির্বাচিত হয়ে সোমবার ফের রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন…

ByByNews Desk Jun 29, 2026

পশ্চিম এশিয়া সংকটে তেলের ধাক্কা থেকে গ্রাহকদের সুরক্ষা দিয়েছে ভারত, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী হলেও ভারত…

ByByNews Desk Jun 29, 2026

সেশেলসের জাতীয় দিবসের কুচকাওয়াজে অংশ নিল ভারতীয় সেনার অসম রেজিমেন্ট ও নৌবাহিনীর দল

ভিক্টোরিয়া, ২৯ জুন (আইএএনএস): সেশেলসের জাতীয় দিবস উদ্‌যাপনে ভারতীয় সেনাবাহিনীর অসম রেজিমেন্ট, ভারতীয় নৌবাহিনীর সদস্য এবং নৌবাহিনীর মার্চিং…

ByByNews Desk Jun 29, 2026

Leave a Reply

Scroll to Top