News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেহাল সড়কের প্রতিবাদে পথ অবরোধ, সুবল সিং–আগরতলা সড়ক সংস্কারের দাবিতে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
Image

বেহাল সড়কের প্রতিবাদে পথ অবরোধ, সুবল সিং–আগরতলা সড়ক সংস্কারের দাবিতে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

আগরতলা, ২৯ জুন : রাজ্যে উন্নয়নের নানা দাবি সামনে এলেও সুবল সিং থেকে আগরতলা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাস্তার পিচ উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।

এই দীর্ঘদিনের সমস্যার প্রতিবাদে আজ রাস্তায় নেমে বিক্ষোভ ও পথ অবরোধ করেন সুবল সিং এলাকার গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় এক বছর ধরে রাস্তার এমন বেহাল অবস্থা চললেও সংশ্লিষ্ট সংস্থা এনএইচডিসিএল এবং প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয়দের দাবি, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। ভাঙাচোরা রাস্তার কারণে স্কুলপড়ুয়াদের সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে সমস্যা হচ্ছে। রোগী নিয়ে হাসপাতালে যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। পাশাপাশি ধুলাবালির কারণে শিশু, বয়স্কসহ বহু মানুষ শ্বাসকষ্ট ও অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যাও রয়ে গেছে বলে অভিযোগ।

গ্রামবাসীদের অভিযোগ, একাধিকবার জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও আশ্বাস ছাড়া বাস্তবে কোনো কাজ হয়নি। তাই অবিলম্বে রাস্তা পুনর্নির্মাণের লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

বিক্ষোভকারীদের প্রশ্ন, সরকারি অর্থে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সড়কের পিচ যদি এক বছরের মধ্যেই উঠে যায়, তাহলে নির্মাণের গুণমান, রক্ষণাবেক্ষণ ও প্রকল্প তদারকি নিয়ে প্রশ্ন উঠবে না কেন? তাঁদের দাবি, পাশাপাশি রাজ্য সরকারেরও বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

এখন দেখার বিষয়, আন্দোলনের পর সংশ্লিষ্ট দপ্তর কত দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে সক্ষম হয়।

Releated Posts

দীর্ঘ ৮ বছরের অচলাবস্থার অবসান, পুনরায় খুলল ধর্মনগরের টিজিটিএ অফিস; নতুন উদ্যমে আন্দোলনের বার্তা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৮ জুন: দীর্ঘ আট বছরের অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতার অধ্যায় পেরিয়ে অবশেষে পুনরায় খুলে দেওয়া…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

৩৬ মাইল এলাকায় মুখোমুখি সংঘর্ষ, কন্টেইনারের ধাক্কায় গুরুতর আহত ছোট মালবাহী গাড়ির চালক

আগরতলা, ২৯ জুন: মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত ৩৬ মাইল এলাকায় সোমবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

খোলা আকাশের নিচে মিড-ডে মিল, বিশুদ্ধ পানীয় জল ও শিক্ষক সংকটে কাঞ্চনমালা লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়

আগরতলা, ২৯ জুন: গোলাঘাটি বিধানসভা এলাকার অন্তর্গত কাঞ্চনমালা লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামোগত নানা সমস্যাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 29, 2026

ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে অস্থায়ীভাবে চিকিৎসাসেবার অনুমতি পেলেন বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্ত

আগরতলা, ২৯ জুন: বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্তকে আগরতলার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে স্বেচ্ছাসেবামূলক ক্লিনিক্যাল পরিষেবা…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

শিশু রক্ষণাবেক্ষণ কেন্দ্রের বেহাল দশা, নিরাপত্তাহীন পরিবেশে ২৫ শিশুর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ

আগরতলা, ২৯ জুন: ত্রিপুরা সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আওতাধীন যুবরাজনগর বিধানসভা এলাকার পূর্ব তিলথৈস্থিত বেতাঙ্গি ক্রেশ সেন্টারের…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

জম্পুই বুথ প্রশিক্ষণ কর্মসূচি, উপস্থিত মন্ত্রী সান্তনা চাকমা

জম্পুই, ২৯ জুন: দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করা এবং বুথভিত্তিক কার্যক্রমকে সুসংহত করার লক্ষ্যে জম্পুইহিলে অনুষ্ঠিত হলো…

ByByReshmi Debnath Jun 29, 2026

রামনগরের গ্যাস বিস্ফোরণে নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের পাশে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা

আগরতলা, ২৮ জুন: রামনগরের বহুতলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মাটির নিচে পুঁতে রাখা ছিল এসকফ, বিশালগড়ে পুলিশের অভিযানে চাঞ্চল্য

বিশালগড়, ২৮ জুন: গাঁজা বা অন্যান্য মাদক নয়, এবার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় বিপুল পরিমাণ এসকফ কফসিরাপ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মেলাঘরে নাবালিকা নির্যাতনকাণ্ডে মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব কংগ্রেস, নির্যাতিতার পরিবারের পাশে প্রতিনিধি দল

মেলাঘর, ২৮ জুন: মেলাঘরের নাবালিকা নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

Leave a Reply

Scroll to Top