News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জম্পুই বুথ প্রশিক্ষণ কর্মসূচি, উপস্থিত মন্ত্রী সান্তনা চাকমা
Image

জম্পুই বুথ প্রশিক্ষণ কর্মসূচি, উপস্থিত মন্ত্রী সান্তনা চাকমা

জম্পুই, ২৯ জুন: দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করা এবং বুথভিত্তিক কার্যক্রমকে সুসংহত করার লক্ষ্যে জম্পুইহিলে অনুষ্ঠিত হলো এক বুথ প্রশিক্ষণ কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী সান্তনা চাকমা।

প্রশিক্ষণ কর্মসূচিতে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, বুথ পর্যায়ে কার্যক্রম
আরও গতিশীল করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিন মন্ত্রী সান্তনা চাকমা দলীয় কার্যকর্তাদের উদ্দেশে সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি বুথভিত্তিক সংগঠনকে সক্রিয় রেখে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেঁচারথল মণ্ডল সভাপতি, মণ্ডল যুব মোর্চার সভাপতি-সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কার্যকর্তারা। প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী কার্যকর্তাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। কর্মসূচি শেষে মন্ত্রী সান্তনা চাকমা দলের নেতৃবৃন্দ ও কার্যকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং স্মারক আলোকচিত্রে অংশ নেন।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top