News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রামনগরের গ্যাস বিস্ফোরণে নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের পাশে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা
Image

রামনগরের গ্যাস বিস্ফোরণে নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের পাশে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা

আগরতলা, ২৮ জুন: রামনগরের বহুতলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। রবিবার তিনি রামনগর ৪ নম্বর রোডে অবস্থিত নিহতের বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিন নিহতের মা, সদ্য বিধবা স্ত্রী এবং অন্যান্য আত্মীয়-পরিজনের সঙ্গে সাক্ষাৎ করে তাদের এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন পিসিসি সভাপতি। পাশাপাশি, নিহতের পরিবারের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে শুভ্রজিৎ চৌধুরীর স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান তিনি।

আশীষ কুমার সাহা বলেন, প্রাথমিক তদন্তে টিএনজিসিএলের গ্যাস লিক থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। ঘটনার প্রকৃত কারণ দ্রুত উদঘাটনে নিরপেক্ষ ও দ্রুত তদন্ত সম্পন্ন করার দাবি জানান তিনি।

এছাড়াও রাজধানী আগরতলা শহরে দ্রুত হারে বহুতল আবাসন নির্মাণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব ভবনে নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে খতিয়ে দেখা জরুরি। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে নির্মাণকাজ ও গ্যাস সংযোগ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।

Releated Posts

খুমুলুঙে দেশভাগের বেদনা স্মরণ ও ‘হর ঘর তিরঙ্গা’ র‍্যালি

আগরতলা, ১৪ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তির আবহে দেশজুড়ে যখন তিরঙ্গার আবেগ, তখন স্বাধীনতার ইতিহাসের বেদনাময় অধ্যায় দেশভাগের স্মৃতিও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

বেহাল রাজনগর-পিত্রা সড়ক, ঝুঁকি নিয়ে যাতায়াত সাধারণ মানুষের

আগরতলা, ১ আগস্ট : বাগমা বিধানসভা কেন্দ্রের রাজনগর থেকে পিত্রা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে ১৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, আটক এক

ধর্মনগর, ১৪ আগস্ট: ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজবাড়ী এলাকার…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তির বাজারে বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি

শান্তির বাজার, ১৪ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে শান্তির বাজারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি। শান্তির…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top