News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বীরচন্দ্র মনুতে আইসক্রিমে পোকা ও ছত্রাকের অভিযোগ, খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Image

বীরচন্দ্র মনুতে আইসক্রিমে পোকা ও ছত্রাকের অভিযোগ, খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আগরতলা, ২৯ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনু এলাকায় অবস্থিত ‘আপন আইসক্রিম’ ফ্যাক্টরির তৈরি আইসক্রিমে পোকা ও ছত্রাক পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বীরচন্দ্র মনু বাজারে এক বিক্রেতার কাছ থেকে কয়েকজন ক্রেতা ‘আপন আইসক্রিম’ কিনে খাওয়ার সময় আইসক্রিমের ভেতরে পোকা এবং ছত্রাকজাতীয় দাগ দেখতে পান বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, এই ফ্যাক্টরির বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অনিয়ম ও নিম্নমানের খাদ্য উৎপাদনের অভিযোগ উঠেছিল। তবে অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট খাদ্য নিরাপত্তা দপ্তর বা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাঁদের অভিযোগ।

রবিবার সংবাদমাধ্যম ফ্যাক্টরিতে গিয়ে বিষয়টি জানতে চাইলে সেখানে উপস্থিত এক শ্রমিক জানান, কয়েকদিন বিদ্যুৎ না থাকায় সংরক্ষিত আইসক্রিম নষ্ট হয়ে পোকা বা ছত্রাক ধরতে পারে। তিনি আরও জানান, কয়েকদিন ধরে নতুন করে আইসক্রিম উৎপাদন হয়নি এবং পূর্বে তৈরি আইসক্রিমই বর্তমানে বাজারে বিক্রি করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে ফ্যাক্টরি কর্তৃপক্ষ অবগত বলেও তিনি দাবি করেন।

এলাকাবাসীর অভিযোগ, এই আইসক্রিম নিয়মিত স্কুলপড়ুয়া শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ খেয়ে থাকেন। এমন পরিস্থিতিতে নিম্নমানের বা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি আইসক্রিম বাজারজাত হলে জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে।

স্থানীয়দের আরও দাবি, শান্তিরবাজার মহকুমায় গড়ে ওঠা বিভিন্ন আইসক্রিম কারখানায় স্বাস্থ্যবিধি ও খাদ্যের গুণগত মান নিয়মিত পরীক্ষা করতে প্রশাসনের তৎপরতা প্রয়োজন। তাঁরা অবিলম্বে সংশ্লিষ্ট খাদ্য নিরাপত্তা দপ্তরের তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, আইসক্রিমে পোকা ও ছত্রাক পাওয়ার অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে ঘিরে উত্তেজনা, যানচালকদের বাধায় পিছু হটল তিপ্রা মথা

আমবাসা, ১৪ আগস্ট:  আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল। তিপ্রা মথার কয়েকজন কর্মী মোটরস্ট্যান্ডে গিয়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026

স্বাধীনতা দিবস ঘিরে কড়া নিরাপত্তা, পশ্চিম ত্রিপুরায় বাড়ানো হলো নজরদারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: রাত পোহালেই দেশের ৮০তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজ্যজুড়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026

রক্তদান শিবিরের আগে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ, শাসক দলের বিরুদ্ধে সরব নবারুণ দেব

আগরতলা, ১৪ আগস্ট:  স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবির আয়োজনের প্রস্তুতির মধ্যেই ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেবের বাড়িতে হামলার…

ByByReshmi Debnath Aug 14, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুর তদন্তে প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক তথ্যের বিশ্লেষণ, শীঘ্রই সামনে আসবে সত্য: নমিত পাঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: ত্রিপুরার পুলিশ মহাপরিচালক অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনায় তদন্ত এগিয়ে চলেছে প্রযুক্তিগত তথ্যের বিশ্লেষণ এবং…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top