News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গাঙ্গাইলে হাওড়া নদী থেকে যুবকের দেহ উদ্ধার, খুনের সন্দেহে তদন্ত শুরু
Image

গাঙ্গাইলে হাওড়া নদী থেকে যুবকের দেহ উদ্ধার, খুনের সন্দেহে তদন্ত শুরু

আগরতলা, ২৮ জুন: রাজধানীর গাঙ্গাইল এলাকায় হাওড়া নদী থেকে রমজান আলী (টিটন) নামে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে গাঙ্গাইলের নবনির্মিত নদীপাড়ের পার্কে কয়েকজন প্রাতঃভ্রমণকারী রক্তের দাগ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। রক্তের চিহ্ন দেখে পুলিশের সন্দেহ হয়, নদীতে কোনো দেহ ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। গতকাল রাতেই প্রশাসন ওই যুবকের নিখোঁজের খবর পায় বলে জানা গেছে।

এরপর সদর মহকুমা প্রশাসনের তত্ত্বাবধানে এনডিআরএফ,  এফডিআরএফ, সিভিল ডিফেন্স এবং ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে হাওড়া নদীতে তল্লাশি চালানো হয়। দীর্ঘ অনুসন্ধানের পর নদী থেকে রমজান আলী ওরফে টিটনের দেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের শরীরে একাধিক গভীর আঘাতের চিহ্ন রয়েছে। সেই কারণে তাঁকে হত্যা করে দেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ ও ফরেনসিক টিম উপস্থিত হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে নিউইয়র্ক সফরে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরার…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কাউন্সিলের ভোটে গুলিচালনা, রণক্ষেত্র গোমতীজেলা; জখম পুলিশ সুপার

উদয়পুর, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিরোধী দল যখনই নির্বাচনে হারে, ইভিএম বা নির্বাচন কমিশনকে দোষারোপ করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানেই নির্বাচনে হেরে যায় বা জনগণের সমর্থন পায় না, সেখানেই তারা ইভিএম…

ByByReshmi Debnath Sep 28, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলি চালানোর অভিযোগ, আহত ৩

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার উদয়পুর মহকুমার মহারানি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top