News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ
Image

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে আয়োজন করা হয়েছে ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬। এই উৎসবের মাধ্যমে ত্রিপুরার বিশ্ববিখ্যাত আনারসকে আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালীভাবে তুলে ধরার পাশাপাশি রাজ্যের পর্যটন, সংস্কৃতি, বাঁশশিল্প ও অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রকে দেশ-বিদেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরা হচ্ছে।

শনিবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ এই কথা বলেন  বলেন।

ত্রিপুরার  মুখ্যমন্ত্রী  প্রফেসর ( ডাঃ) মানিক সাহা এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড.  সুকান্ত মজুমদারের  উপস্থিতিতে এই উৎসবের সূচনা হয়েছে।

কৃষি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যাক্ট ইস্ট পলিসি কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এর সুফল হিসেবে আজ ত্রিপুরার আনারস আন্তর্জাতিক বাজারে বিশেষ পরিচিতি লাভ করেছে। রাজ্যের অনুকূল আবহাওয়ার কারণে উৎপাদিত কুইন ও কিউ  জাতের আনারস দেশের অন্যতম সেরা বলে বিবেচিত হয়। বিশেষ করে জনজাতি কৃষকদের চাষ করা কুইন জাতের আনারস ২০১৪ সালে জিআই ট্যাগ  স্বীকৃতি লাভ করে এবং ২০১৮ সালে এটিকে ত্রিপুরার রাজ্য ফল হিসেবে ঘোষণা করা হয়।

তিনি আরও জানান, কুইন আনারসের অসাধারণ মিষ্টতা, মনোমুগ্ধকর সুগন্ধ এবং দীর্ঘদিন সতেজ থাকার বৈশিষ্ট্যের কারণে এটি আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদাসম্পন্ন।

রতন লাল নাথ জানান, ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৩৩ মেট্রিক টন আনারস দুবাই, কাতার, ওমান এবং বাংলাদেশে রপ্তানি করা হয়েছে। এছাড়া জার্মানি ও রাশিয়াতেও কনটেইনারে করে আনারস পাঠানো হয়েছে। দেশের অভ্যন্তরে আসাম, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, দিল্লি ও ওড়িশায় প্রায় ১৫ হাজার মেট্রিক টন আনারস সরবরাহ করা হয়েছে।

তিনি আরও জানান, কেন্দ্র সরকার ও ডোনার মন্ত্রকের সহায়তায়২৩৪ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে কুইন আনারসের বিপণন, প্রক্রিয়াকরণ এবং মূল্য সংযোজনমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে।

এছাড়াও আগরতলা ও গোমতী জেলায় দুটি ব্রোমেলিন নিষ্কাশন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্র থেকে বছরে ১২ থেকে ১৮ কোটি টাকা পর্যন্ত আয় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান মন্ত্রী।

তিন দিনব্যাপী এই উৎসবে প্রতিদিন ত্রিপুরার ঐতিহ্য, সংস্কৃতি ও লোকশিল্পকে তুলে ধরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

Releated Posts

বিরোধী দল যখনই নির্বাচনে হারে, ইভিএম বা নির্বাচন কমিশনকে দোষারোপ করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানেই নির্বাচনে হেরে যায় বা জনগণের সমর্থন পায় না, সেখানেই তারা ইভিএম…

ByByReshmi Debnath Sep 28, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলি চালানোর অভিযোগ, আহত ৩

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার উদয়পুর মহকুমার মহারানি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রার্থী ও পোলিং এজেন্টদের বাধার অভিযোগ সিপিআই(এম)-এর

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন দলীয় প্রার্থী ও পোলিং…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, মানিক সরকারের কনভয়ে হামলার নিন্দা

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top