News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড় বার অ্যাসোসিয়েশন নির্বাচন সম্পন্ন: উন্নয়ন মঞ্চের দাপট, কোষাধ্যক্ষ পদে প্রগ্রেসিভ প্যানেলের সাফল্য
Image

বিশালগড় বার অ্যাসোসিয়েশন নির্বাচন সম্পন্ন: উন্নয়ন মঞ্চের দাপট, কোষাধ্যক্ষ পদে প্রগ্রেসিভ প্যানেলের সাফল্য

বিশালগড়, ২৮ জুন: শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বিশালগড় বার অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের নির্বাচন। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভোট গণনা শেষে নির্বাচনের রিটার্নিং অফিসার অ্যাডভোকেট সজল সিং আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এবারের নির্বাচনে মূল লড়াই হয় প্রগ্রেসিভ অ্যাডভোকেটস প্যানেল এবং আইনজীবী উন্নয়ন মঞ্চের মধ্যে। সম্পাদক, কোষাধ্যক্ষ ও সদস্য-সহ বিভিন্ন পদে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সম্পাদক পদে আইনজীবী উন্নয়ন মঞ্চের প্রার্থী সুমন ভৌমিক ৫১টি বৈধ ভোটের মধ্যে ৩৪টি ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রগ্রেসিভ অ্যাডভোকেটস প্যানেলের জাকির হোসেন ১৭টি ভোট পান।

অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে প্রগ্রেসিভ অ্যাডভোকেটস প্যানেলের প্রার্থী রাজেশ দেববর্মা ২৬টি ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আইনজীবী উন্নয়ন মঞ্চের তপন রায় পান ২২টি ভোট।

সদস্য পদেও দুই প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ফলাফলে আইনজীবী উন্নয়ন মঞ্চ সম্পাদক পদ-সহ মোট পাঁচটি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে, প্রগ্রেসিভ অ্যাডভোকেটস প্যানেল কোষাধ্যক্ষ পদসহ একটি সদস্য পদে বিজয়ী হয়ে নিজেদের উপস্থিতি বজায় রাখে।

উল্লেখ্য, সভাপতি পদে অ্যাডভোকেট মহেশ্বর সিং আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সম্পাদক সুমন ভৌমিক বলেন, “বিশালগড় বার অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। আইনজীবীদের স্বার্থরক্ষা, বারের সার্বিক উন্নয়ন এবং পরিকাঠামোর সম্প্রসারণে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।”

নির্বাচনের পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আইনজীবী মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে বিশালগড় বার অ্যাসোসিয়েশন আগামী দিনে আরও সক্রিয় ও উন্নয়নমুখী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন সদস্যরা।

Releated Posts

খুমুলুঙে দেশভাগের বেদনা স্মরণ ও ‘হর ঘর তিরঙ্গা’ র‍্যালি

আগরতলা, ১৪ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তির আবহে দেশজুড়ে যখন তিরঙ্গার আবেগ, তখন স্বাধীনতার ইতিহাসের বেদনাময় অধ্যায় দেশভাগের স্মৃতিও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

বেহাল রাজনগর-পিত্রা সড়ক, ঝুঁকি নিয়ে যাতায়াত সাধারণ মানুষের

আগরতলা, ১ আগস্ট : বাগমা বিধানসভা কেন্দ্রের রাজনগর থেকে পিত্রা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে ১৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, আটক এক

ধর্মনগর, ১৪ আগস্ট: ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজবাড়ী এলাকার…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তির বাজারে বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি

শান্তির বাজার, ১৪ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে শান্তির বাজারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি। শান্তির…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top