News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা; জমি দখল ও চাঁদাবাজিরও অভিযোগ
Image

স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা; জমি দখল ও চাঁদাবাজিরও অভিযোগ

আগরতলা, ২৭ জুন: আমতলী থানার অন্তর্গত সূর্যমনিনগর এলাকার এক বাসিন্দা তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী হাছন সরকারের দাবি, প্রায় নয় বছর আগে তিনি কমলাসাগর এলাকার স্বপন নমঃ-এর মেয়ে রাখি নমঃ-কে সামাজিকভাবে বিয়ে করেন। তাঁদের একটি সাত বছরের পুত্র সন্তান রয়েছে।

হাছন সরকারের অভিযোগ, সম্প্রতি তাঁর স্ত্রীর সঙ্গে সূর্যমনিনগরের জয়কালী কলোনি এলাকার বাসিন্দা রাধারমন দেবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৫ জুন তাঁর স্ত্রী বাড়ি থেকে চলে যান। অভিযোগ, যাওয়ার সময় তিনি ঘরে থাকা প্রায় ৩ লক্ষ টাকা নগদ এবং প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা, সঙ্গে নিয়ে যান।

অভিযোগকারী জানান, বাড়িতে ফিরে স্ত্রীকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর প্রথমে তিনি থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে জানতে পারেন, তাঁর স্ত্রী রাধারমন দেবের সঙ্গে চলে গিয়েছেন বলে দাবি করেন তিনি।

এরপর শনিবার বিকেলে হাছন সরকার আমতলী থানায় রাধারমন দেবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও দাবি করেন, রাধারমন দেব একজন “কুখ্যাত জমি মাফিয়া” এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় ও জমি কেনাবেচার ক্ষেত্রে অনিয়মের সঙ্গে জড়িত। এসব অভিযোগেরও সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।

তবে উল্লেখ্য, রাধারমন দেবের বিরুদ্ধে আনা সব অভিযোগই অভিযোগকারীর দাবি। এ বিষয়ে অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এবং তদন্তের পরই ঘটনার প্রকৃত সত্যতা জানা যাবে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top