News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গভীর জঙ্গলে বনদপ্তরের অভিযান, অবৈধ চোরাই কাঠের মিলসহ বিপুল পরিমাণ কাঠ উদ্ধার
Image

গভীর জঙ্গলে বনদপ্তরের অভিযান, অবৈধ চোরাই কাঠের মিলসহ বিপুল পরিমাণ কাঠ উদ্ধার

বিশালগড়, ২৩ জুন:  বিশালগড় মহকুমার চরিলাম রংমালা এলাকার গভীর জঙ্গলে অবৈধভাবে চলতে থাকা একটি চোরাই কাঠের মিলে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল বনদপ্তর। এই অভিযানে নেতৃত্ব দেন বিশালগড় মহকুমা বন আধিকারিক ঈশান লাল।

বনদপ্তরের গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বনকর্মীরা মিলটি চলাকালীন অবস্থায় হাতে নাতে আটক করেন। বনদপ্তরের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা বনদস্যুরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া অবৈধ কাঠ চেরাই মিল, জেনারেটর এবং বিপুল পরিমাণ চোরাই কাঠ বনদপ্তর জব্দ করতে সক্ষম হয়।উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী চড়িলাম ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে।

ফরেস্টার বিজয় ঘোষ জানান, চরিলাম রংমালা এলাকা থেকে উদ্ধার হওয়া মিল, জেনারেটর ও কাঠের আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।বনদপ্তরের কর্মকর্তারা জানান, বনাঞ্চলে অবৈধভাবে গাছ কাটা ও চোরাই কাঠ পাচারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। বনসম্পদ রক্ষায় এই ধরনের অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পলাতক বনদস্যুদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে তদন্তও শুরু হয়েছে এই অভিযানের মাধ্যমে বনাঞ্চলে সক্রিয় অবৈধ কাঠ চোরাচালান চক্রের বিরুদ্ধে একটি বড় আঘাত হানা সম্ভব হয়েছে বলে মনে করছে বনদপ্তর। স্থানীয়দের মতে, বনসম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এমন অভিযান আরও জোরদার হওয়া প্রয়োজন।

Releated Posts

শিক্ষক সংকটে বেহাল শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়, পঠন-পাঠন ব্যাহত হওয়ার অভিযোগ

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: চরম উদাসীনতার জেরে শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা কার্যত সমস্যার মুখে। একদিকে দীর্ঘদিনের শিক্ষক সংকট,…

ByByReshmi Debnath Sep 30, 2026

জীবনহানি ঠেকাতে সড়ক নিরাপত্তার বিষয়ে সরকার জনগণকে আরও সচেতন করতে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে: পরিবহণমন্ত্রী

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাজ্য সরকার এখন থেকে স্টেট রোড সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করবে। আজ…

ByByReshmi Debnath Sep 30, 2026

কাশীপুরে ব্যবসায়ীকে মারধর ও গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে আটকে মারধর এবং গুলি করে হত্যার চেষ্টার…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

স্কুটির ধাক্কায় নিয়ন্ত্রণ হারাল অটো, অল্পের জন্য প্রাণে বাঁচল ছাত্রীরা

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: আগরতলার মলয়নগর এলাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মর্ডান ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top