News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের ৯ দফা দাবির সমর্থনে ২৪ জুন থেকে রেল ও জাতীয় সড়ক অবরোধের ঘোষণা আত্মসমর্পণকারী সংগঠনগুলির
Image

ফের ৯ দফা দাবির সমর্থনে ২৪ জুন থেকে রেল ও জাতীয় সড়ক অবরোধের ঘোষণা আত্মসমর্পণকারী সংগঠনগুলির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন দাবি পূরণের দাবিতে আগামী ২৪ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য রেলপথ ও জাতীয় সড়ক অবরোধের ঘোষণা দিল আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠন জেএআরসি এবং জেএসি । সোমবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন সংগঠন দুটির নেতৃত্ব।

সংগঠনের নেতাদের দাবি, তাদের ৯ দফা দাবি-সম্বলিত স্মারকলিপি ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি গত ৮ জুন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর কাছেও স্মারকলিপি জমা দিয়ে বিষয়টি নিয়ে মহাকরণে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের দাবি জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে সংগঠনের প্রতিনিধিরা জানান, দাবি সংক্রান্ত বিষয় নিয়ে
জনজাতি কল্যাণ দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে প্রশাসনের সঙ্গে একাধিক স্তরে আলোচনার উদ্যোগ নেওয়া হলেও এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সমাধান বা আনুষ্ঠানিক বৈঠকের আহ্বান আসেনি বলে তাদের অভিযোগ।

এই পরিস্থিতিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা জাতীয় সড়কের সাধুচন্দ্রপাড়া ও ভৃগুদাসপাড়া এলাকায় এবং সংশ্লিষ্ট রেলপথে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়।সংগঠনের নেতারা আরও জানান, সম্প্রতি প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। বৈঠকে ভবিষ্যতে উচ্চ পর্যায়ের আলোচনার আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত সেই বৈঠকের দিনক্ষণ নির্ধারণ করা হয়নি।

এদিকে ঘোষিত অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে। জাতীয় সড়ক ও রেলপথ অবরুদ্ধ হলে যাত্রী ও পণ্য পরিবহনে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। একাংশ রাজ্যবাসী বলছেন,  দুদিন পর পর রেল ও সড়ক পথ অবরোধ করে এধরনের নাটক মঞ্চস্থ করা তাদের ট্রেন্ডে পরিণত হয়েছে। এধরনের হেনস্থায় ক্ষোভে ফুঁসছেন জনগণ।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top