News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জামাইষষ্ঠীর আনন্দ মুহূর্তে পরিণত হল আতঙ্কে, ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত এক
Image

জামাইষষ্ঠীর আনন্দ মুহূর্তে পরিণত হল আতঙ্কে, ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত এক

তেলিয়ামুড়া, ২২ জুন : জামাইষষ্ঠীর আনন্দঘন পরিবেশ মুহূর্তের মধ্যেই পরিণত হল আতঙ্কে। শ্বশুরবাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে এসে বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন এক ব্যক্তি। রবিবার তেলিয়ামুড়া রেলস্টেশনে ট্রেন থেকে নামার সময় পা পিছলে গুরুতর আহত হন ওই ব্যক্তি।

দমকল বিভাগ সূত্রে জানা গেছে, জামাইষষ্ঠী উপলক্ষে স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা থেকে ধর্মনগরগামী ট্রেনে যাত্রা করেছিলেন সত্যব্রত দেবনাথ। তিনি বিশালগড় এলাকার বাসিন্দা। নির্ধারিত সময়ে ট্রেনটি তেলিয়ামুড়া রেলস্টেশনে পৌঁছলে তিনি নামার চেষ্টা করেন। সেই সময় আচমকাই ভারসাম্য হারিয়ে পা পিছলে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েক সেকেন্ডের মধ্যেই তাঁর একটি পা রেলের চাকার সংস্পর্শে চলে আসে, ফলে গুরুতরভাবে আহত হন তিনি। তবে তাঁর সহধর্মিনী ও সন্তান অক্ষত রয়েছেন।
ঘটনার পর স্টেশন চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। যাত্রীরা দ্রুত ছুটে এসে আহত ব্যক্তিকে সাহায্যের চেষ্টা করেন। খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে তাঁকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা জানান, তাঁর পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কায় তাঁকে দ্রুত আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।

জামাইষষ্ঠীর মতো পারিবারিক উৎসবের দিনে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে উদ্বেগের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ঘটনাটি রেলযাত্রার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তার বিষয়টিকেও আবার সামনে এনে দিয়েছে।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top