News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়
Image

পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: পুকুরের জলে ডুবে এক ১০ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম রোশনি দেববর্মা। ঘটনাটি ঘটেছে রাধাকিশোরপুর এলাকার একটি পুকুরে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোশনি তার দুই বান্ধবীর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে স্নান করতে যায়। স্নান করার সময় হঠাৎ করেই সে গভীর জলে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা দুই বান্ধবী বিষয়টি বুঝতে পেরে চিৎকার করে আশপাশের লোকজনকে খবর দেয়।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে খুমুলুঙ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে পরিবারের সদস্যরা শেষ চেষ্টা হিসেবে তাকে সঙ্গে সঙ্গে আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যান। জিবি হাসপাতালের চিকিৎসকরাও পরীক্ষার পর রোশনিকে মৃত বলে ঘোষণা করেন।

রবিবার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর শিশুকন্যার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই মর্মান্তিক ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।

Releated Posts

এনডিপিএস মামলায় গ্রেফতার মাদক কারবারি, জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক নাম

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সোনামুড়া থানার একটি এনডিপিএস মামলায় মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026

জাল সই করে টাকা আত্মসাতের অভিযোগ, ইউকো ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে লিখিত অভিযোগ

কৈলাসহর, ২১ সেপ্টেম্বর: ইউকো ব্যাঙ্কের ঋণ প্রক্রিয়াকে কেন্দ্র করে গুরুতর অনিয়ম এবং গ্রাহকের সঞ্চয়ী হিসাব থেকে অনুমতি ছাড়াই…

ByByReshmi Debnath Sep 21, 2026

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top