News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ‘স্বাস্থ্যই সর্বশ্রেষ্ঠ সম্পদ’—আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা মন্ত্রী সুধাংশু দাসের
Image

‘স্বাস্থ্যই সর্বশ্রেষ্ঠ সম্পদ’—আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা মন্ত্রী সুধাংশু দাসের

কৈলাশহর, ২১ জুন : “আরোগ্যং পরমং ভাগ্যং, স্বাস্থ্যং সর্বার্থসাধনম্”— এই মন্ত্রকে সামনে রেখে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ঊনকোটি জেলার শৈবতীর্থ ঊনকোটিতে আয়োজিত জেলা-ভিত্তিক যোগ শিবিরে অংশগ্রহণ করেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস।

ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক যোগপ্রেমী, ক্রীড়াবিদ, যুবক-যুবতী এবং সাধারণ মানুষ অংশ নেন। সামূহিক যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ জীবনযাপন, মানসিক প্রশান্তি এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী সুধাংশু দাস জনগণের প্রতি নিয়মিত যোগব্যায়াম করার আহ্বান জানান। তিনি বলেন, সুস্থ দেহ ও রোগমুক্ত জীবনযাপনের জন্য প্রতিদিন অল্প সময় হলেও যোগচর্চা করা অত্যন্ত প্রয়োজন। বর্তমান ব্যস্ত জীবনধারায় শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগব্যায়ামের গুরুত্ব অপরিসীম বলেও তিনি উল্লেখ করেন।

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনে যোগচর্চাকে অন্তর্ভুক্ত করার বার্তা তুলে ধরা হয়।

Releated Posts

অস্বাভাবিক বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে সোনামুড়া বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন

আগরতলা, ৫ আগস্ট: অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং তার জেরে সাধারণ মানুষের ওপর বাড়তে থাকা আর্থিক চাপের…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

কদমতলায় নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক, আজ আদালতে পেশ

ধর্মনগর, ৫ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন রানীবাড়ী এলাকায় নবম শ্রেণির এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে…

ByByReshmi Debnath Aug 5, 2026

অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সাতচাঁদে গ্রাহকদের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ৫ আগস্ট: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সাতচাঁদ এলাকায় বিক্ষোভে সামিল হলেন অসংখ্য গ্রাহক। দীর্ঘদিন ধরে স্বাভাবিক হারে…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

বামুটিয়া ব্লকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি শুরু

আগরতলা, ৫ আগস্ট: খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় আজ…

ByByReshmi Debnath Aug 5, 2026
Scroll to Top