News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন, যোগচর্চায় সুস্থ জীবনের বার্তা বিধায়ক সুশান্ত দেবের
Image

বিশালগড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন, যোগচর্চায় সুস্থ জীবনের বার্তা বিধায়ক সুশান্ত দেবের

বিশালগড়, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশালগড় মণ্ডলের উদ্যোগে আয়োজিত যোগ শিবিরে অংশগ্রহণ করে সুস্থ ও সুষম জীবন গঠনে নিয়মিত যোগাভ্যাসের গুরুত্ব তুলে ধরলেন বিধায়ক সুশান্ত দেব। বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দলীয় কার্যকর্তাদের পাশাপাশি বিপুল সংখ্যক যুবক-যুবতী ও আগামী প্রজন্মের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন, সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত যোগচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক প্রশান্তি ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতেও যোগব্যায়ামের ভূমিকা অপরিসীম।

তিনি স্মরণ করিয়ে দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবের ভিত্তিতে ২০১৪ সালে জাতিসংঘ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। এরপর থেকে ২০১৫ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে এই দিবসটি পালিত হয়ে আসছে এবং যোগের মাধ্যমে সুস্থ জীবনের বার্তা ছড়িয়ে পড়ছে সর্বত্র।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার ত্রিপুরা প্রদেশ সভানেত্রী মিমি মজুমদারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top