News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী
Image

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। খোয়াই জেলার প্রাণকেন্দ্র সুভাষ পার্ক কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি উপস্থিত সকলের সঙ্গে যোগাভ্যাসেও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি, সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং বিপুল সংখ্যক যোগপ্রেমী মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, যোগা আমাদের মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যের জন্য এক অনবদ্য সাধনা। সুস্থ শরীর ও প্রশান্ত মন গঠনে নিয়মিত যোগচর্চার গুরুত্ব অপরিসীম।

তিনি সমাজের সকল স্তর ও সকল বয়সের মানুষের প্রতি প্রতিদিন যোগব্যায়াম করার আহ্বান জানিয়ে বলেন, সুস্থ জীবনযাপনের অন্যতম চাবিকাঠি হল নিয়মিত যোগচর্চা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় আজ গোটা দেশেই যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে এবং এর মাধ্যমে স্বাস্থ্যসচেতনতার এক ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ছে।

বিশ্বব্যাপী পালিত এই দিবসের ধারাবাহিকতায় খোয়াইয়ের এই কর্মসূচিও সুস্থ, সচেতন ও ইতিবাচক জীবনধারা গড়ে তোলার বার্তা বহন করে বলে মত প্রকাশ করেন উপস্থিত বিশিষ্টজনেরা।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top