News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ
Image

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন জীবন গড়ে তোলার আহ্বান জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ। মহকুমা প্রশাসন এবং যুব ও ক্রীড়া বিষয়ক মোহনপুর ডিভিশনের উদ্যোগে জওহর নবোদয় বিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি যোগাভ্যাসে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করে কৃষিমন্ত্রী লেখেন, “যোগ কেবল শরীরচর্চা নয়, এটি আত্মশক্তি, শৃঙ্খলা ও সুস্থ জীবনের এক চিরন্তন সাধনা। প্রতিটি শ্বাসে, প্রতিটি আসনে লুকিয়ে থাকে সুস্থ, সচেতন ও সুষম জীবনের বার্তা।”

তিনি আরও বলেন, ভারতীয় ঐতিহ্যের এই অমূল্য উপহারকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁর উদ্যোগেই যোগ আজ বিশ্বজনীন স্বাস্থ্য আন্দোলনের রূপ নিয়েছে। সকলকে দৈনন্দিন জীবনে যোগচর্চাকে অন্তর্ভুক্ত করে সুস্থ শরীর, নির্মল মন এবং শক্তিশালী জাতি গঠনের অভিযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানান তিনি।

এদিন মোহনপুরের তুলাবাগানে ভারতীয় জনতা পার্টির ২-মোহনপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। সেখানে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাভ্যাসে অংশ নিয়ে তিনি স্বাস্থ্যসচেতন জীবনধারার গুরুত্ব তুলে ধরেন।

Releated Posts

মেটার ক্ষমাপ্রার্থনা: প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্টে সাময়িক নিষেধাজ্ঞা ছিল ভুল, আইটি মন্ত্রীকে দুঃখপ্রকাশ

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্টে সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় ক্ষমা চেয়েছে মেটা। সংস্থার…

ByBySandeep Biswas Aug 5, 2026

ত্রিপুরায় আদিবাসী উৎপাদকদের বাজার সম্প্রসারণে জোর; ৮৭টি বনজ পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ কেন্দ্রের

নয়াদিল্লি, ৫ আগস্ট: ত্রিপুরার আদিবাসী উৎপাদকদের আয় বৃদ্ধি, বনজ সম্পদের মূল্য সংযোজন এবং জাতীয় বাজারের সঙ্গে সংযুক্তিকরণের লক্ষ্যে…

ByBySandeep Biswas Aug 5, 2026

নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে প্রশাসনের সব স্তরকে আরও সমন্বিত, কঠোর ও ফলপ্রসূ ভূমিকা পালন করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট: নেশা ও অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই। নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে…

ByByReshmi Debnath Aug 5, 2026

নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও রেডিওলজিস্ট সংকটে চাপে জিবি হাসপাতাল

আগরতলা, ৫ আগস্ট: গত ৩০ জুলাই এজিএমসি ও জিবিপি হাসপাতালের মহিলা রেসিডেন্ট চিকিৎসকদের হোস্টেলে এক চিকিৎসকের কক্ষে অনুপ্রবেশের…

ByByTaniya Chakraborty Aug 5, 2026
Scroll to Top