News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আন্তর্জাতিক যোগ দিবসে এনএসআরসিসি অডিটোরিয়ামে সামূহিক যোগাভ্যাস
Image

আন্তর্জাতিক যোগ দিবসে এনএসআরসিসি অডিটোরিয়ামে সামূহিক যোগাভ্যাস

আগরতলা, ২১ জুন : “সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম” প্রতিপাদ্যকে সামনে রেখে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলার এনএসআরসিসি অডিটোরিয়ামে আয়োজিত যোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেব রায়। অনুষ্ঠানে যোগচর্চার মাধ্যমে সুস্থ, সচেতন ও সুষম জীবনধারা গড়ে তোলার বার্তা তুলে ধরা হয়।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা ও আসাম প্রদেশের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, বিধায়ক ভগবান দাসসহ দলের অন্যান্য নেতা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সামূহিক যোগাভ্যাসের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষায় যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, নিয়মিত যোগচর্চা শুধু শরীরকে সুস্থ রাখে না, মানসিক প্রশান্তি ও ইতিবাচক জীবনবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের মূল লক্ষ্যই হলো সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং যোগব্যায়ামকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলা।

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক যোগপ্রেমী মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top