News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ
Image

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ

আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি) থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জীব দেব। তাঁর বাড়ি উজান অভয়নগর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বায়ু টেকনোলজি ডিপার্টমেন্টে সরকারি অর্থ জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় শুক্রবার রাতে সঞ্জীব দেবকে গ্রেফতার করা হয়। এর আগে একই মামলায় আরও এক মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। ফলে এই মামলায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই।

এনসিসির এসডিপিও সুব্রত বর্মন জানান, তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে যে অভিযুক্তরা মিলিতভাবে এক কোটিরও বেশি সরকারি অর্থ আত্মসাৎ করেছে। পুরো ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আর্থিক অনিয়মের প্রকৃত পরিমাণ ও সংশ্লিষ্টদের ভূমিকা জানতে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তকারী আধিকারিকদের মতে, এই জালিয়াতির পরিধি আরও বিস্তৃত হতে পারে এবং আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।

অভিযুক্তদের আদালতে পেশ করে প্রয়োজনীয় রিমান্ডের আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

এডুকেশন হাব গড়ার লক্ষ্যে উচ্চ শিক্ষা সংলাপ, শিক্ষার্থীদের মতামত নিল সরকার

আগরতলা, ৫ আগস্ট: রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের মতামতকে নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বুধবার আগরতলার স্টেট…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

ভূঁইয়ার মাথায় গৃহবধূকে ঘিরে উত্তেজনা, নির্যাতনের অভিযোগে বিক্ষুব্ধ মহিলাদের হামলা; তদন্তে পুলিশ

বিশালগড়, ৫ আগস্ট: সিপাহিজলা জেলার বিশালগড় থানাধীন ভূঁইয়ার মাথা এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্বামীর পরিবার…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top