News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা
Image

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা

আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন এবং রেড ক্রস সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল যোগাসনের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

আয়োজিত এই র‌্যালিটি যক্ষা নিবারণী হলের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন বয়সের মানুষ, যোগ অনুশীলনকারী এবং সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

এদিন উদ্যোক্তারা জানান, সুস্থ ও সুষম জীবনযাপনের জন্য যোগচর্চার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের সর্বস্তরের মানুষের মধ্যে যোগাসন সম্পর্কে আরও সচেতনতা গড়ে তোলা এবং নিয়মিত যোগচর্চায় উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

উদ্যোক্তাদের পক্ষ থেকে সকল শ্রেণি-পেশার মানুষকে যোগাভ্যাসে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। তাঁদের মতে, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগাসন অত্যন্ত কার্যকর এবং একটি সুস্থ সমাজ গঠনে যোগচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে এই শোভাযাত্রা শহরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top