News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সামাজিক ভাতা বন্ধ, চরম দুর্দশায় অসহায় বৃদ্ধা সান্তনা বালা দাস; পুনরায় চালুর আবেদন
Image

সামাজিক ভাতা বন্ধ, চরম দুর্দশায় অসহায় বৃদ্ধা সান্তনা বালা দাস; পুনরায় চালুর আবেদন

তেলিয়ামুড়া, ২০ জুন: জীবনের শেষ প্রান্তে এসে সামাজিক ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তেলিয়ামুড়া পুর পরিষদের ১৫ নম্বর ওয়ার্ডের গামাইবাড়ি এলাকার বাসিন্দা বৃদ্ধা সান্তনা বালা দাস। অজ্ঞাত কারণে তাঁর সামাজিক ভাতা বন্ধ হয়ে যাওয়ায় দৈনন্দিন জীবনযাপন কার্যত অসম্ভব হয়ে পড়েছে বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বয়সের ভারে ন্যুব্জ সান্তনা বালা দাস একাই দিন কাটাচ্ছেন। জীবনের এই কঠিন সময়ে যখন পরিবারের সদস্যদের সহায়তার প্রয়োজন, তখন তিনি কার্যত নিঃসঙ্গ অবস্থায় দিনযাপন করছেন। এরই মধ্যে হঠাৎ করে সামাজিক ভাতা বন্ধ হয়ে যাওয়ায় তাঁর দুর্ভোগ আরও বেড়ে গেছে।

বৃদ্ধার দাবি, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ভাতার উপর নির্ভর করেই নিত্যপ্রয়োজনীয় খরচ চালিয়ে আসছিলেন। কিন্তু হঠাৎ ভাতা বন্ধ হয়ে যাওয়ায় ওষুধপত্র কেনা থেকে শুরু করে দৈনন্দিন খরচ মেটানোও তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে।

অসহায় সান্তনা বালা দাস সরকার ও প্রশাসনের কাছে দ্রুত তাঁর সামাজিক ভাতা পুনরায় চালু করার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, বার্ধক্যের এই সময়ে ভাতাটুকুই তাঁর একমাত্র ভরসা। তাই বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

স্থানীয় বাসিন্দাদের একাংশও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রকৃত সুবিধাভোগীরা যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া জরুরি। বৃদ্ধার ভাতা পুনরায় চালু করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিও জানান তাঁরা।

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top