News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ‘অপপ্রচারের’ অভিযোগ, কাঁঠালতলীতে বিজেপির প্রতিবাদ মিছিল ও সভা
Image

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ‘অপপ্রচারের’ অভিযোগ, কাঁঠালতলীতে বিজেপির প্রতিবাদ মিছিল ও সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল ও জনসভার আয়োজন করল ১৮ সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতৃত্ব।

শুক্রবার কাঁঠালতলী বাজার এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল। এছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর উদয় ভাস্কর চক্রবর্তী এবং দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

সভা শুরুর আগে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথ এলাকা থেকে দলীয় নেতা-কর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। পরে কাঁঠালতলী বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা মনীষা দাসের মৃত্যুর ঘটনাকে ঘিরে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং অভিযোগ করেন যে, ঘটনাটিকে কেন্দ্র করে বিরোধী দল, বিশেষত সিপিআই(এম), বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। তাঁরা দাবি করেন, ঘটনার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত সম্পূর্ণ হওয়ার আগেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করা অনভিপ্রেত।
বিধায়ক রামপ্রসাদ পাল তাঁর বক্তব্যে বলেন, কোনও ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর পরিবর্তে তদন্তের উপর আস্থা রাখা উচিত। তিনি দলীয় কর্মীদের সাধারণ মানুষের কাছে প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানান।

সভায় উপস্থিত অন্যান্য নেতারাও দলীয় কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। প্রসঙ্গত, শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
____________

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top