News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি রাস্তা দখলমুক্ত করতে অভিযানে প্রশাসন, বিশালগড়ে বেআইনি নির্মাণে নোটিশ
Image

সরকারি রাস্তা দখলমুক্ত করতে অভিযানে প্রশাসন, বিশালগড়ে বেআইনি নির্মাণে নোটিশ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ জুন: সরকারি রাস্তা দখল করে নির্মিত বেআইনি দোকানপাট ও বাড়িঘরের বিরুদ্ধে কড়া অবস্থান নিল বিশালগড় মহকুমা প্রশাসন। সরকারি জমি ও রাস্তা দখলমুক্ত করতে শীঘ্রই বুলডোজার অভিযান চালানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে প্রশাসন।

শুক্রবার বিশালগড় মহকুমা প্রশাসন এবং নির্মাণকারী সংস্থা এনএসআইডিসিএলের আধিকারিকরা যৌথভাবে চড়িলাম বন দফতরের সামনে থেকে বিশ্রামগঞ্জ বাজার পর্যন্ত এলাকা পরিদর্শন ও অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রশাসনের সঙ্গে বিশালগড় ও বিশ্রামগঞ্জ থানার পুলিশও উপস্থিত ছিল।

প্রশাসন সূত্রে জানা গেছে, যাঁরা সরকারি রাস্তা ও জমি দখল করে বেআইনিভাবে দোকানপাট বা স্থাপনা নির্মাণ করেছেন, তাঁদের চিহ্নিত করে পাঁচ দিনের মধ্যে নিজ উদ্যোগে দখলমুক্ত করার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে মহকুমা প্রশাসনের এক আধিকারিক জানান, নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের নির্দেশ মানা না হলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রয়োজন হলে উচ্ছেদ অভিযান চালানো হবে।
স্থানীয় সূত্রে খবর, সড়ক সম্প্রসারণ ও উন্নয়নমূলক কাজের স্বার্থে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রশাসনের এই উদ্যোগকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এখন নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা প্রশাসনের নির্দেশ মেনে পদক্ষেপ নেন কি না, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
____________

Releated Posts

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে পালিত ১২তম জাতীয় হ্যান্ডলুম সপ্তাহ, ঐতিহ্য সংরক্ষণ ও কর্মসংস্থানের ওপর জোর

আগরতলা, ৪ আগস্ট: ভারতের সমৃদ্ধ হ্যান্ডলুম ও হস্তশিল্পের ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলা এবং এই খাতে কর্মসংস্থান…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

কের পূজায় শুভেচ্ছা জানিয়ে ঐতিহ্য রক্ষার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ৪ আগস্ট: কের পূজা উপলক্ষে রাজ্যবাসী, বিশেষ করে তিপ্রাসা সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিম…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

ত্রিপুরায় ঐতিহ্যবাহী কের পূজা অনুষ্ঠিত

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরায় আজ ঐতিহ্যবাহী কের পূজা অনুষ্ঠিত হয়েছে। আগরতলায় উজ্জয়ন্ত প্রাসাদে প্রথা মেনে জনজাতি-দের এই পূজা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top