News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নারী নিরাপত্তা ও মনীষা দাস হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে মহিলা কংগ্রেসের মিছিল, ডিজিপির কাছে ডেপুটেশন
Image

নারী নিরাপত্তা ও মনীষা দাস হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে মহিলা কংগ্রেসের মিছিল, ডিজিপির কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ তুলে প্রতিবাদে সরব হলো ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। নারী নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করে সংগঠনটি।

ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত মিছিলটি কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে রাজ্য পুলিশের মহা নির্দেশক (ডিজিপি)-এর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শনের পর সংগঠনের একটি প্রতিনিধি দল ডিজিপির কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করে। মিছিলে নেতৃত্ব দেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী। এছাড়াও সংগঠনের অন্যান্য নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন।

ডেপুটেশন প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সর্বাণী ঘোষ চক্রবর্তী অভিযোগ করেন, গত ১০ জুন শান্তিনিকেতন মেডিকেল কলেজে কর্মরত মনীষা দাসকে পরিকল্পিতভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। তাঁর দাবি, ঘটনার পেছনে বড় ধরনের রহস্য লুকিয়ে রয়েছে এবং প্রকৃত সত্য উদঘাটনের জন্য নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত অত্যন্ত জরুরি।

তিনি বলেন, মনীষা দাসের মৃত্যুর ঘটনায় প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি রাজ্যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা গ্রহণের দাবি জানান তিনি। মহিলা কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, নারী নির্যাতন ও নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ঘটনায় দ্রুত বিচার এবং কঠোর শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top