News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রাক্তন ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, কমলপুরে চাঞ্চল্য
Image

প্রাক্তন ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, কমলপুরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৯ জুন: ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত পিএম শ্রী মরাছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে প্রাক্তন এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে মরাছড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত শিক্ষক দীনমনি সিনহা বিদ্যালয়ের রসায়ন (কেমিস্ট্রি) বিভাগের শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন। অভিযোগকারী পরিবারের দাবি, চলতি বছর ওই বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এক জনজাতি ছাত্রীর সঙ্গে তিনি অনৈতিক আচরণ এবং শ্লীলতাহানির চেষ্টা করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, বিদ্যালয়ে অধ্যয়নকালীন সময় থেকেই ওই ছাত্রী অভিযুক্ত শিক্ষকের কাছে ব্যক্তিগতভাবে পড়াশোনা করত। অভিযোগ অনুযায়ী, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় শুভেচ্ছা জানাতে গতকাল সন্ধ্যায় মিষ্টি নিয়ে ছাত্রীর বাড়িতে যান শিক্ষক দীনমনি সিনহা। সেই সময় বাড়ির একটি ঘরে নির্জন পরিবেশের সুযোগ নিয়ে তিনি ছাত্রীর সঙ্গে অসদাচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর আতঙ্কিত ছাত্রী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে পরিবারে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনরোষের মুখে পড়া অভিযুক্ত শিক্ষককে নিরাপত্তার স্বার্থে কমলপুর থানায় নিয়ে যায়। অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

একজন শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠায় শিক্ষা মহলেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, অভিযুক্ত শিক্ষক দীনমনি সিনহার স্ত্রীও একজন শিক্ষিকা। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক বা তাঁর পরিবারের পক্ষ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এলাকাবাসীর দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে কমলপুর মহকুমাজুড়ে তীব্র চর্চা চলছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top