News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামী হত্যার মামলায় স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড, কমলপুর আদালতের রায়
Image

স্বামী হত্যার মামলায় স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড, কমলপুর আদালতের রায়

নিজস্ব কমলপুর, ১৯ জুন: স্বামীকে শ্বাসরোধ করে হত্যার মামলায় এক মহিলাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল কমলপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। শুক্রবার ধলাই জেলার কমলপুর আদালতের অতিরিক্ত জেলা বিচারক (এডিজে) এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তের নাম ঝুমা মারার (২৬)। তিনি কমলপুর থানার অন্তর্গত চুলুবাড়ি, জগন্নাথ গৌরপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত মোহন মারার-এর স্ত্রী।
আদালত সূত্রে জানা গেছে, ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে আদালত ঝুমা মারারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২৮ মে সকালে চুলুবাড়ি এলাকার বাসিন্দা মহেশ মারার কমলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, তাঁর ছেলে মোহন মারার (২৭)-কে বাড়ির শোবার ঘরে বিছানার ওপর মৃত অবস্থায় পাওয়া যায়। মৃতদেহের গলায় কালচে দাগ দেখতে পেয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন যে, তাঁর পুত্রবধূ ঝুমা মারার শ্বাসরোধ করে মোহন মারারকে হত্যা করেছেন।

অভিযোগের ভিত্তিতে কমলপুর থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়। মামলার তদন্তভার পান কমলপুর থানার সাব-ইন্সপেক্টর দেবব্রত দত্ত। তদন্ত শেষে তিনি ২০২৩ সালের ৩০ নভেম্বর অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

পরবর্তীতে আদালতে মামলার বিচারপর্ব চলাকালীন সাক্ষ্য-প্রমাণ, নথিপত্র এবং তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্য পর্যালোচনা করে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। শুক্রবার ঘোষিত রায়ে আদালত ঝুমা মারারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। এই রায়কে একটি গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলার নিষ্পত্তি হিসেবে দেখছে আইন মহল। পুলিশ প্রশাসনের মতে, নিরপেক্ষ তদন্ত এবং আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই এই মামলায় দোষী সাব্যস্ত করা সম্ভব হয়েছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top