News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে নেমেছে মনুবাজার থানা
Image

পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে নেমেছে মনুবাজার থানা

আগরতলা, ১৯ জুন : দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার অন্তর্গত সঞ্জয়পল্লী এলাকায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল মনুবাজার থানার পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে পরিচালিত অভিযানে একটি বাড়ি থেকে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই সঞ্জয়পল্লী এলাকায় মাদকদ্রব্য মজুত এবং পাচার সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে নজরদারি চালানো হচ্ছিল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর প্রায় ২টা নাগাদ যোগেশ চন্দ্র সাহার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) দীপ্তনু বিশ্বাস, ডিএসপি (ডিসিএম) ভবেশ দেওয়ান, মনুবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) সঞ্জীব দেববর্মা-সহ বিশাল পুলিশ বাহিনী। বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে মোট ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়।

অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বহু কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। স্থানীয়দের একাংশের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক সংক্রান্ত কার্যকলাপ নিয়ে অভিযোগ ছিল। অবশেষে পুলিশের এই অভিযানে সেই অভিযোগের সত্যতা মিলেছে বলে তারা মনে করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে কোনও বৃহত্তর মাদক চক্র জড়িত রয়েছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

তবে ঘটনার বিষয়ে মনুবাজার থানার পক্ষ থেকে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত কোনও মন্তব্য করা হয়নি। তদন্তের স্বার্থে পুলিশ এখনই কোনও তথ্য প্রকাশ করতে চাইছে না বলে অনুমান করা হচ্ছে। উদ্ধার হওয়া গাঁজার উৎস এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top