আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। এই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ প্রভারী এবং বিধায়ক ডা. রাজদ্বীপ রায়।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করা, বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়েছে বলে জানা যায়



















