News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক পরিণতি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু অগ্নিদগ্ধা গৃহবধূর
Image

পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক পরিণতি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু অগ্নিদগ্ধা গৃহবধূর

বিশালগড়, ১৮ জুন : বিশালগড় থানার ধ্বজনগর এলাকায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মরিয়ম বেগম নামে এক সন্তানের জননী গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কর্মসূত্রে বিদেশে অবস্থানরত স্বামীর সঙ্গে পারিবারিক ও দাম্পত্য সম্পর্ক নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল। ঘটনার দিন স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের পর মরিয়ম বেগম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে দাবি প্রতিবেশীদের। এরপর তিনি চরম সিদ্ধান্ত নেন। নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হন ওই গৃহবধূ।

ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, গুরুতর অসুস্থ রোগীকে দ্রুত জিবি হাসপাতালে স্থানান্তরের ক্ষেত্রে সময়মতো অ্যাম্বুলেন্স না পাওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যদের দাবি, অ্যাম্বুলেন্সের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে আত্মীয়-পরিজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মৃতার পরিবার ও স্থানীয়দের একাংশের দাবি, স্বামীর দ্বিতীয় বিয়ের খবর জানার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

মরিয়ম বেগমের মৃত্যুর খবরে ধ্বজনগর এলাকায় গভীর শোকের আবহ তৈরি হয়েছে। বিশেষ করে তার অল্পবয়সী সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Releated Posts

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

বিশালগড়ে বন দপ্তরের বড়সড় অভিযান, গভীর জঙ্গল থেকে উদ্ধার অবৈধ কাঠ চেরাই মিল ও জেনারেটর

বিশালগড়, ১৮ জুন : বনজ সম্পদ পাচার ও অবৈধ কাঠ চেরাই কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল…

ByByReshmi Debnath Jun 18, 2026

Leave a Reply

Scroll to Top