News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মরণফাঁদে পরিণত মাটিয়া এলাকার রাস্তা, দ্রুত সংস্কারের দাবিতে ক্ষোভ স্থানীয়দের
Image

মরণফাঁদে পরিণত মাটিয়া এলাকার রাস্তা, দ্রুত সংস্কারের দাবিতে ক্ষোভ স্থানীয়দের

আগরতলা, ১৮ জুন : ১ নং সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারা ব্লকের মাটিয়া এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘ সময় ধরে সংস্কারের অভাবে রাস্তাটি বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। অথচ নতুন রাস্তা নির্মাণ কিংবা বিদ্যমান রাস্তার মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরের তরফে এখনও পর্যন্ত কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসীর দাবি, এই রাস্তা দিয়েই প্রতিদিন স্কুল, কলেজ, হাসপাতালসহ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করতে হয়। ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে জানিয়েছেন বাসিন্দারা।

স্থানীয়দের আশঙ্কা, অগ্নিকাণ্ড বা অন্য কোনও জরুরি পরিস্থিতিতে দমকল বাহিনীর গাড়ি কিংবা জরুরি পরিষেবার যানবাহন এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবে না। ফলে যে কোনও সময় বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন এলাকার বাসিন্দারা।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সমস্যার কথা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই দ্রুত রাস্তাটি নতুন করে নির্মাণ অথবা জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছেন মাটিয়া এলাকার মানুষ। তাদের মতে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হলে শিক্ষা, স্বাস্থ্য ও নিত্যপ্রয়োজনীয় পরিষেবার ক্ষেত্রেও ব্যাপক সমস্যা তৈরি হবে।

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top