News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপিআইএম-এর দু’দিনব্যাপী রাজ্য কমিটির বৈঠক শুরু, উপস্থিত এম এ বেবি
Image

সিপিআইএম-এর দু’দিনব্যাপী রাজ্য কমিটির বৈঠক শুরু, উপস্থিত এম এ বেবি

আগরতলা, ১৮ জুন : বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিপিআইএম-এর রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ দু’দিনব্যাপী বৈঠক। রাজধানীর দশরথ দেব স্মৃতি ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক। দলের সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তৃত আলোচনা করতে এই বৈঠকে অংশ নিতে রাজ্যে পৌঁছেছেন সিপিআইএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি।
এছাড়াও বৈঠকে উপস্থিত রয়েছেন দলের পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম এবং শ্রীদ্বীপ ভট্টাচার্য।

বৈঠক সম্পর্কে সিপিআইএম-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরি জানান, সম্প্রতি অনুষ্ঠিত পাঁচ রাজ্যের নির্বাচন এবং টিটিএএডিসি -এর নির্বাচন সংক্রান্ত ফলাফল ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে। পাশাপাশি দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড, জনসংযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামের রূপরেখা নিয়েও আলোচনা হবে।

তিনি আরও বলেন, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পর্যালোচনার পাশাপাশি সংগঠনের শক্তি বৃদ্ধি এবং কর্মীদের মধ্যে আরও সক্রিয়তা আনতে বিভিন্ন সাংগঠনিক বিষয় এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হিসেবে স্থান পেয়েছে। দুই দিনব্যাপী এই বৈঠকের সিদ্ধান্ত আগামী দিনে দলের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top