News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন
Image

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান ক্রমশ উজ্জ্বল হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবার উন্নয়নে বর্তমান সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। রাজ্য সরকার আগরতলা পুরনিগম এলাকার অধীন নাগরিকদের উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে ৫০ শয্যাবিশিষ্ট আরবান কমিউনিটি হেলথ সেন্টার বা আগরতলা সিভিল হাসপাতাল অনতিবিলম্বে চালু করতে যাচ্ছে। আজ ১৭ জুন, ২০২৬ স্বাস্থ্য অধিকর্তা ডা. দেবাশ্রী দেববর্মার নেতৃত্বে উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল এই হাসপাতালটি চালু করা সাপেক্ষে বিভিন্ন দিক খতিয়ে দেখেন।

এছাড়াও স্বাস্থ্য অধিকর্তা আগামীদিনে এই হাসপাতালে ওপিডি পরিষেবার পাশাপশি মেডিসিন, প্রসূতি ও দন্ত সহ অন্যান্য বিভাগে চিকিৎসা পরিষেবা প্রদানের রূপরেখা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। এই হাসপাতালটির পরিচালনার দায়িত্বে থাকবে আগরতলা পুরনিগম। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে এই হাসপাতালটি স্থাপনের ফলে শহরের সাধারণ নাগরিক, ব্যবসায়ী, শহরতলীর সাধারণ মানুষ ও শ্রমিকরা সহজেই স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাবেন। আর এর ফলস্বরূপ শহরের প্রাণকেন্দ্রে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল বা আইজিএম হাসপাতালে রোগীর চাপ কমবে।

আজকের এই পরিদর্শনকালে প্রতিনিধি দলের আধিকারিকগণ হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, ইমার্জেন্সি, ওয়ার্ড, মেডিক্যাল স্টোর সহ বিভিন্ন বিভাগে পরিষেবা প্রদানের সামগ্রিক দিকগুলি বিস্তারিত পর্যালোচনা করেন। আজকের এই পরিদর্শনে স্বাস্থ্য অধিকর্তা ডা. দেবাশ্রী দেববর্মার সাথে ছিলেন স্বাস্থ্য অধিকারের হেড অব অফিস এবং উপ অধিকর্তা ডা. রাজেশ অনিল আচার্য, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতালের প্রিন্সিপাল ডা. শালু রাই এবং অ্যাসোসিয়েট প্রফেসর ডা. পূজা দেবনাথ প্রমুখ।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top