News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস
Image

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। অগ্নিকাণ্ডে একাধিক দোকান ও একটি স্থানীয় ক্লাবের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত স্থানগুলি ঘুরে দেখেন এবং দোকান মালিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। কোটা ঘটনা সম্পর্কে তদন্ত চলছে, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে আসলে কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো জানান, মোট ছয়টি দোকান এবং একটি ক্লাব ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত কিছুই ভষ্মীভূত হয়ে গেছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ব্যক্তিগতভাবেও সাহায্য করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বিশাল কুমার, পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক এবং সদর মহকুমা প্রশাসনের কর্মকর্তারা।

প্রতিনিধিদল ঘটনাস্থলের পরিস্থিতি পর্যালোচনা করে এবং অগ্নিকাণ্ডের পর প্রশাসনের পক্ষ থেকে গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপগুলির অগ্রগতি সম্পর্কে খোঁজ নেয়। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলিকে দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসন এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর তিনি গুরুত্ব আরোপ করেন।

এদিকে, পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন জানিয়েছে যে তারা পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ, পুনর্বাসন ও এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের সময়মতো সহায়তা প্রদান এবং জনকল্যাণ নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Releated Posts

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…

ByByReshmi Debnath Jun 16, 2026

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 16, 2026

জি৭ সম্মেলনে আন্তর্জাতিক অংশীদারিত্বে ‘বিশ্বাস’-এর গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে ‘বিশ্বাস’-এর গুরুত্বের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Jun 16, 2026

জি৭ সম্মেলনের ফাঁকে মোদি-ট্রাম্প সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি ও এআই নিয়ে আলোচনার সম্ভাবনা

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের আউটরিচ সেশনের ফাঁকে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByBySandeep Biswas Jun 16, 2026

নিট ইস্যুতে যুব কংগ্রেসের আন্দোলনে লাঠিচার্জের অভিযোগ, সিআরপিএফ আধিকারিকের বিরুদ্ধে ডিআইজির দ্বারস্থ কংগ্রেস

আগরতলা, ১৬ জুন: নিট সংক্রান্ত ইস্যুতে যুব কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে লাঠিচার্জ এবং মহিলা কর্মীদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহারের…

ByByReshmi Debnath Jun 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা, ৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া

আগরতলা, ১৬ জুন : বহু প্রতীক্ষিত টিটিএএডিসি-এর অধীন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত…

ByByReshmi Debnath Jun 16, 2026

Leave a Reply

Scroll to Top